somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জানাযা একজন পড়েছে

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডক্টর ইমদাদ হাসান সুদানের একজন মুসলিম সাইক্রিয়েস্ট্রিট, যিনি লন্ডনে থাকেন। তিনি ইসলামের দাওয়াতে অত্যন্ত নিবেদিত। একে তিনি প্রত্যেক মুসলমানের দায়িত্ব বলেই বিশ্বাস করেন। কয়েক বছর পূর্বে ড. ইমদাদ ৪০০ পৃষ্ঠার একটি গবেষণামূলক বই প্রকাশ করেন, যার নাম ক্যাটেলস ওয়ার্স। বইয়ের বিষয় উপস্থাপন আমার লক্ষ নয়, কিন্তু বইয়ের ভূমিকায় তিনি একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি নিম্নরূপ : ড. ইমদাদের সাথে ৬২ বছর বয়স্ক একজন পাদ্রী টেরেন্স সিডনি ক্যাসের সাক্ষাৎ হয়। তখন টেরেন্স-এর কিছু চিকিৎসা পরামর্শ প্রয়োজন ছিল। অল্প সময়ের কথোপকথনেই উভয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দুজনে তাদের বিশ্বাস, চিন্তাধারা ইত্যাদি নিয়ে আলাপ করেন। পাদ্রী টেরেন্স স্বীকার করেন যে, তার একচল্লিশ বছরের কর্মজীবনে কখনোই ত্রিত্ববাদে বিশ্বাস করেননি। টেরেন্স নিজেকে হানীফ বলে পরিচয় দিলেন, যার অর্থ হযরত ইবরাহীমের ধর্ম অনুসরণকারী। ড. ইমদাদ টেরেন্সকে একটি বই দিলেন যাতে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের উদ্ধৃতিতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের আলোচনা ছিল। টেরেন্স ড.ইমদাদকে আরবী ও ইংরেজি অনুবাদ সম্বলিত বাইবেলের একটি কপি দিলেন, কিন্তু জানালেন, আমার যেহেতু বাইবেলের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ আছে তাই সব সময়ই আশা ছিল কোনো আরবের সাথে সদি সাক্ষাৎ হত যিনি আমাকে বাইবেলের বিকৃত অংশগুলি বুঝিয়ে দিতেন। ইতিমধ্যে টেরেন্সের ক্যান্সার ধরা পড়ল। ডাক্তাররা বললেন, তিনি আর চার মাসের মতো বাঁচতে পারেন। ড. ইমদাদ একদিন টেরেন্সকে জিজ্ঞাসা করলেন, এখন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার অনুভূতি কী? টেরেন্স কিছুক্ষণ চুপ রইলেন। কারণ এখন তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। তার সময় শেষ হয়ে আসছিল। টেরেন্স নীরবতা ভেঙ্গে বললেন, সত্যি বলতে কি ভাই, আমার সারাটা জীবন আমি শেষ নবীকে খুঁজেছি আর এখন মৃত্যুশয্যায় আমি তাঁকে পেয়েছি। সপ্তাহখানেক পর টেরেন্স ইন্তেকাল করলেন। তার উইলের মধ্যে ইসলাম গ্রহণের কথা লিখে রেখে যান। তার পরিবারে কেউ জানাযা পড়ার মতো ছিল না। তাই তারা ড: ইমদাদকেই জানাযা পড়ার অনুরোধ করলেন। পশ্চিম লন্ডনের ছোট্ট একটি গ্রামে ড. ইমদাদ তিনশত লোকের উপস্থিতিতে একাই টেরেন্স-এর জানাযা পড়লেন। Click This Link অনুবাদ: আবদুল্লাহ মালিক


http://www.alkawsar.com/article/119
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×