somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরণ-নৃত্যের নেশা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার হাতটা শেষবারের মতো দাও; অন্তীম নৃত্যে মাতাবো নিজেকে।
গত পঁচিশবছরের স্মরণে মরণ-নৃত্যে পাগল হবো আমি; দাও হাত।

গত পঁচিশটা বছর ধরে কতো হাজারো স্বপ্ন আমাদের পদে দলিত
হয়েছে নির্মম ভাবে। আমরা খেয়ালই করিনি কখনো সেসব অবদমিত
স্বপ্নের মরণ কান্না আর বিলাপ; আমাদের সুখকর হাসির নীচে চাপা
পড়েছিলো তাহাদের সেইসব রক্তক্ষয়ী ইতিহাস আর কাহিনী।

আজ দেখো তারই মাশুল দিচ্ছি আমি মৃত্যুর দরোজায় দাঁড়িয়ে
সেই আজরাইলের বত্রিশদন্তবিকশিত হাসির ধাক্কা খেয়ে খেয়ে;
( যে আমাদের পায়ের নীচে সেইসব খোয়াবের মৃত্যু দেখে ভ্রু
কুঁচকেছিলো আর খোদার ফরমানের অধীর অপেক্ষায় ছিলো...)

আজ সেই মাহেন্দ্রক্ষণ তার; প্রভুর আরশ থেকে বার্তা এসে গেছে।
তোমার হাতটি দাও; মরণ-নাচের নেশাতে ধরেছে আমার সর্বাঙ্গে।
গত কয়েক বছর যাবৎ মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি;
যত নিকট থেকে তোমাকে অবলোকন করেছি তত কাছ থেকে।
আজরাইলের বিষাক্ত নিঃশ্বাস আমার বুকের ধুকফুকানি এখনো
বাড়িয়ে রেখেছে আমার রক্ত প্রবাহ রুখে দেয়ার অভিলাষে।

সেদিনেরই তো কথা; আমি ফুতপাতে দাঁড়িয়ে ছিলাম আর একটা
গেইল টাইপের ট্রাম এসে আমার ইঞ্চি দূরত্বের বালকটাকে পিষে
দিয়ে পালিয়েছিলো; বুকে হাত রেখে দেখো এখনো ভয়ে কাপছে
হৃদপিণ্ড। সেটি চায়লে আমার অস্তিত্বও মিথ্যে করে দিতে পারতো।
আর ঐদিনটার কথা তো তুমি জানোই; আমি যখন তোমার চঞ্চুর
গভীরে নিঃশ্বাস ছাড়ছিলাম তখন আমার আর তোমার গলার তৈরী
করা সুড়ঙ্গ দিয়েই তো ছুটে গেছিলো পাপিষ্টদের ছুড়ে মারা বুলেট;
আর সেই আলাভোলা ছেলেটার বুক জাঝরা করে রুধিরে নাইয়েছিলো
আমাদের। ক্ষণিকের জন্যে বেঁচে গেছিলাম মৃত্যুদূতের আশীর্বাদ থেকে।

যখন থেকে জানছি আর বাঁচবোনা; তখন থেকে পিপীলিকা থেকে গুগল
সব সার্চ ইঞ্জিন তন্নতন্ন করে খুঁজেছি ভালবাসার অমর কাহিনীতে শুভ সমাপ্তি।
পায়নি কোথাও; প্রত্যেকবার ব্যার্থ হয়ে লোকদেখানো বিষাক্ত হাসির জোরে
বেঁচে থাকার প্রত্যয় নিয়ে আবার খুঁজি; বারবার খুঁজি কিন্তু ইতিহাস আমার
পাছায় লাত্থি মারে আর বলে; " যাতো, বিরহ আর অপ্রাপ্তিই প্রেমের মেটা প্রাপ্তি" ।

তোমার হাতটি দাও; মরণ-নৃত্যের নেশায় ধরেছে আমার সর্বাঙ্গে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×