somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা, মানুষই তোমার সতীন

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ রাজ্যে একদা চারকোণা টিনের বাক্সে
হাওয়াই মিঠাই বিক্রি করা হতো; ইদানিং
সে টিনের কৌটাতে পুরে মানবতা বিকানো
হয় নালা বেয়ে আসা নর্দমা আর রক্তের দামে।

এ রাজ্যে টুকটুকি এসে মেধাবী ছাত্রের রগ ছিঁড়ে
উল্লাসে ছুঠে আর কর্তরা শরাবের ঘোরে নর্তকীর
ছিদ্রপথে সুখ খুঁজে আর মাতাল হয়ে উঠে দিন দুপুরে।

এ রাজ্যের রাজপথে মানবতার গলার উপরে বুটের
চাপে পশুদের রাজ্য গড়ে উঠে আর আমরা আঙ্গুল চুষি।

এখানে মিথ্যে মুক্তিযোদ্ধারা গরু আর খাসির মাংসের ঝুলে
ভিজিয়ে রুটি কামড়ায় আর আসল মুক্তিযোদ্ধার তল পেটে
লাত্থি পড়ে হরহামেশা আর তাহাদের চোখের জলে গায়ের
ছেঁড়া তেনা চুপষে গালাগালি করে মানবতারে রাতদুপুরে।

এখানে ঐতিহাসিক উৎসবের নাম করে রমনীর শাঁড়ির ভাঁজে
টান পড়ে আর আমরা তার ভিডিও ক্লিপ্স দেখে নিঃশ্বাস ফেলি।

এখানে বিশুদ্ধ প্রেমিকের ফুসফুসে ধুয়ার রাজ্য গড়ে উঠে আর মিথ্যে
প্রেমিকের দাঁতের বিরহে বিশ্বস্থ প্রেমিকার ঘুম হারাম হয় প্রতিনিয়ত।

এখানে ডাকাতি করতে রাত লাগেনা;
সুনসান নিরবতার দরকার পড়েনা।
রাজনৈতিক নেতার চেলা হয়লেই হয়।

এ দেশে মাইকিং করা হয় " পানির অপর নাম জীবন " আর
সেই পিউর পানির অভ্যন্তরে নেকড়ের হরমোন মেশানো থাকে।

এদেশে কখনো সূর্যোদয় হয়না; অন্ধকার দেশে আলোর বাণিজ্য চলে
আলোর দেশে না। এক এক করে নক্ষত্র ঝরে পড়বে আর আমরা মিথ্যের
সাথে মোয়ানাকা করতে পারার আনন্দে শিউরে উঠি প্রতিটি নষ্টভোরের
আহবানে যিল্লতের গাওন মুড়িয়ে। রঙ চার কাপে চুমুক দিয়ে পত্রিকার মিথ্যে
শিরোনাম ( তনু‬ ধর্ষিত হয়নি??? ) পড়তে পড়তে চোখে কালো রক্ত নামে অবলীলায়।

এদেশে কখনো ভাল হয়না; যা হয় সব ফাজলামো আর ভন্ডামো।

হে মানবতা, মানুষই তোমার সর্বশ্রেষ্ট সতীন।

ছবি : জাহেদুর রহমান রবিন

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×