somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

হারবাল ওষুধ ও কিডনির নিরাপত্তা হুমকি

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত আমরা ব্যাপকভাবে এখন বিশ্বাস করি যে, হারবাল ব্যবস্থা হলো সুস্থ থাকার প্রাকৃতিক ও নিরাপদ উপায়। এ জন্য খাদ্য থেকে শুরু করে ওষুধ পর্যন্ত প্রায় সবকিছুতেই আজকাল হারবালের দিকে সবার ঝোঁক বাড়ছে। প্রচার মাধ্যমগুলোতে আকর্ষণীয় বিজ্ঞাপনে অতিশয় গুণ-কীর্তনের কল্যাণে হারবাল ওষুধ ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। তবে শঙ্কার কথা হলো বিজ্ঞানীরা বলছেন, হারবাল ওষুধে কিডনি বিকল, এমনকি পাকস্থলির ক্যান্সার পর্যন্ত হতে পারে। হারবাল ওষুধ বেশি ব্যবহারের কারণে এশিয়ার দেশগুলোতে এ ঝুঁকি অনেক বেড়েছে।

লন্ডনের কিংস কলেজের একদল গবেষক মঙ্গলবার এ হুঁশিয়ারি জানিয়েছেন। হারবাল বা ভেষজ ওষুধ মানুষ সাধারণত শরীর স্লিম রাখতে কিংবা অ্যাজমা, আর্থারাইটিস প্রভৃতি রোগ নিরাময়ের জন্য গ্রহণ করে । এসব ওষুধ উদ্ভিদ ও লতাপাতার অংশ বা রস হওয়ায় তাতে বিভিন্ন অ্যারিস্টলোসিক অ্যাসিড থাকে। বিজ্ঞানীরা দেখেছেন, অ্যারিস্টলোসিক অ্যাসিডের একটি ধরন ন্যাপরোপ্যাথি টক্সিক হিসেবে কিডনি অকার্যকর করে দেওয়ার জন্য যথেষ্ট।

ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কিছু দেশে হারবাল ওষুধ নিষিদ্ধ করা হলেও এশিয়ায় বিশেষ করে ভারত ও চীনে এর ব্যবহার লক্ষণীয়।

অ্যানালস অব ইন্টারন্যাশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এ বিষয়ক এক গবেষণা নিবন্ধে বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে অসংখ্য মানুষ হারবাল চিকিৎসার নামে ভুল বা অপচিকিৎসার শিকার। লন্ডন কিংস কলেজের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চের পরিচালক প্রফেসর গ্রাহাম লর্ড বলেন, 'আমরা প্রমাণ পেয়েছি, হারবাল ওষুধ গ্রহণ করে বিশেষত ভারত ও চীনের লাখ লাখ লোক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।'

কত ভয়াবহ বার্তা এটি! এক্ষুণি এ ব্যাপারে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গণসচেতনা তৈরিতে কার্যকরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×