সাঈদীর রায় এবং কিছু কথা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুরুতেই সবাইকে আমার অভিনন্দন।

গত ৫ তারিখে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তারই ফল আজকের এই রায়। এটা আমাদের অনেক বড় অর্জন বলতেই হবে। কারণ সাঈদীর যে ইমেজ এই দেশে তার প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দেয়াটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং একটি কাজ। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা ছিল (এখনও আছে বৈকি!)। এই পরিস্থিতিতে দেশের মানুষ যে ট্রাইবুন্যাল এবং বিচারকদের পাশে আছে তা জানান দেয়ার জন্য আমাদের আন্দোলনটা ছিল সময়ের দাবি। আর তার ফল তো আমরা পেলামই। আশা করি খুব দ্রুত রায় কার্যকর করে সরকার এই জাতিকে কলঙ্ক মুক্ত করবেন।
আমরা এই সরকারকে আলাদা ভাবে একটা ধন্যবাদ জানাতে চাই। কারণ এই সরকার না আসলে এই বিচার কখনও হত না। সেই সাথে সরকারের কাছে আমার আশা কাদের মোল্লার রায় যাতে জনগনের আশামত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার এবং আগামি রায়গুলো যাতে জনগনের আশামত হয় তা নিশ্চিত করার।

সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরা তীব্র নিন্দা জানাই ইউটিউব এবং ফেসবুক বন্ধ করে দেয়ার জন্য। এতে আমাদের অনলাইন আন্দোলন অনেকটুকুই ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া আজকের রায়ের এই আনন্দের খবরটুকু ভাবলাম ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়াকে জানাব। কিন্তু হায়! ফেসবুকে ঢুকতে গিয়ে দেখি সেই উপায় আর নেই।
কিন্তু কেন এই অবস্থা? :/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুন