দেশে বিতর্কিত বিষয়ের যেমন অভাব নেই নির্বাচন নিয়েও কমবেশী বিতর্কের অভাব নাই । এমন কি তত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন নিয়েও বিতর্ক আছে। তবে আমার বিবেচনায় ২০০১ সালের নির্বাচন অনেকটাই সুষ্ঠু ২০০৮ সনের নির্বাচনটিই সবচাইতে সুষ্ঠু হয়েছে । নির্বাচনে পরাজিত প্রার্থীরা যাই বলুক আমারা যারা ভোটার তারা অবশ্যই বলতে পারি কোন নির্বাচনটি সুষ্ঠু হয়েছে আর কোনটি হয়নি কারন ভোটাররাতো আর এতবোকা না । নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয় নির্বাচনের দিন এমনকি নির্বাচনের আগেই তা বোঝা যায়।
২০০৮ সনের নির্বাচনে তেমনকোন অভিযোগ পরাজিত দলও জোরালোভাবে উপস্থাপন করেত পারেনি । নির্বাচনের পর বিচ্ছিন্ন কিছু ব্যালট প্যাপার উপস্থাপন করে নির্বাচনে অনিয়ম প্রমাণের চেষ্টা করা হয়েছে। তা অবশ্য বিশ্বাসযোগ্যতা না পাওয়ায় অভিযোগ কারীরাই বিষয়টি নিয়ে আর মাতামাতি করে নি।
গতকাল বিরোধী দলীয় নেত্রী অভিযোগ উত্থাপন করলেন ২০০৮ সনের নির্বাচনে নাকি বাজি প্রেস ছাড়াও অন্য একটি প্রেসে ব্যালট প্যাপার ছাপিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখা হয়েছিল। যদি খালেদা জিয়ার কথা সত্যি ধরে নেই তাহলে কি প্রশ্ন আসে না এই তথ্যটি পেতে খালেদা জিয়ার ৬ মাস ২৬ দিন লাগল ।
তবে খালেদা জিয়ার গতকালের একটি কথা আমার ভাল লেগেছিল ।
" আগামী ডিসেম্বরে সম্মেলন করে বিএনপি অন্য দলের সাথে তাদের পার্থক্য বুঝিয়ে দেবে" এই ভাল লাগাটি আবার সকাল বেলাই উবে গেছে, একটি সংবাদ দেখে । চট্রগ্রাম বিএনপির সভায় মারামারি ............
Click This Link
সংবাদটি দেখে আমার মনে হয়েছে বিএনপি বুঝি কাল থেকেই অন্য দলের সাথে পার্থক্য বুঝানো শুরু করে দিয়েছে । যেখানে বেশ কটি দলের জাতীয় সম্মেলন হলো কোন রকম অপ্রিতীকর ঘটনা ছাড়াই সেখানে বিএনপি থানা কমিটি গঠন করেত গিয়েই ৩ জন হাসপাতালে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


