somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ঔপনিবেশিক শক্তির থাবা ও আর্থনীতির চালিকা শক্তির বিপরীত ঘূর্ণন

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ বেনিয়া শক্তি দেশ দখলের পর, বাঙ্গলার রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক অবকাঠামো ধ্বংসের উদ্যোগ নেয়। তারা এ দেশকে শাসন ও শোষণ করতে ইউরোপীয় ধারায় সামন্ততন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ফলশ্রুতিতে দেশে একটি পোষ্য সামন্ত প্রথার তপ্লিবাহক অভিজাত গোষ্ঠী সৃজনের প্রক্রিয়া শুরু হয়। এই অভিজাত গোষ্ঠীর কাজ ছিলো দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে, সেই শোষিত অর্থ ইংরেজদের হাতে তুলে দেয়া। কাজেই দু’শ বছর (১৭৫৭-১৯৪৭ খ্রিস্টাব্দ) ধরে শাসন ও শোষণের ফলে বাঙ্গলার নিজস্ব সামাজিক শক্তি ধ্বংস হয়ে যায়।
এ সময়ে ব্রিটিশদের পোষ্য সামন্ততন্ত্রের দেশীয় সামাজিক-রাজনৈতিক গোষ্ঠী হিসাবে যে অভিজাত গোষ্ঠী গড়ে উঠে, তারা তাদের আবাসস্থল হিসাবে কলকাতা শহরকে বেছে নেয়। ব্রিটিশ সরকার কলকাতায় পাশ্চাত্য ধারার শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুললে, কলকাতা কেন্দ্রিক উক্ত অভিজাত গোষ্ঠীর মধ্যে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চা শুরু হয়। তাই তাদের মধ্যে স্বাধীনতার চেতনাবোধ জন্ম নেয়। কিন্তু যাদের মধ্যে স্বাধীনতাবোধ জন্ম নেয়, তাদের মধ্যে আবার হিন্দু-মুসলমান বিভেদ বোধটি গড়ে উঠে। কাজেই তখন হিন্দু-মুসলমান বিভেদের কারণে বাঙ্গলা ভাগ হওয়ার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে ১৯৪৭ খ্রিস্টাব্দে বাঙ্গলা ভাগ হয়।
বাঙ্গলা ভাগের মাধ্যমে বর্তমান বাংলাদেশ অংশটি পূর্ব-পাকিস্তান নামে মুসলমান জাতীয়তাবাদের ভিত্তিতে ব্রিটিশ ইণ্ডিয়ার মুসলমানদের জন্য সৃষ্ট আবাস ভূমি পাকিস্তানের অঙ্গীভূত হয়। ফলশ্রুতিতে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক দিক থেকে এগিয়ে থাকা বাঙ্গলার আলোকিত অংশটি হিন্দু হিসাবে হিন্দুদের আবাস ভূমি পশ্চিমবঙ্গ ভারতীয় যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এমনিতেই দু’শ বছরের ইংরেজ শাসনে বাঙ্গলার সামাজিক শক্তিসমূহ ছিলো ম্রিয়মাণ, তার উপর বাঙ্গলা ভাগের ফলে পূর্ব-পাকিস্তান (বাংলাদেশ)-এর রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক শক্তি নি:শেষ হয়ে পড়ে। পূর্ব-পাকিস্তানে তখন ব্রিটিশ শাসক ও শোষক গোষ্ঠীও নেই, আবার ব্রিটিশদের পোষ্য স্থানীয় অভিজাত শ্রেণীর (যারা হিন্দু) সবাই কলকাতায় স্থানান্তরিত হয়েছে। তখন এক ধরণের রাজনৈতিক শুন্যতার সৃষ্টি হয়। সামাজিক স্তরবিন্যাসেও দেখা যায় বিপর্যয়। এই উপরের স্তরে স্থান করে নিতে ব্রিটিশ ভারত থেকে পশ্চিম পাকিস্তানে প্রত্যাগত আর্য মুসলমানগণ অভিজাত শ্রেণীর অংশ হতে উঠেপড়ে লাগে। সে সময় এ দেশীয় স্থানীয় শিক্ষিত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণিও সামাজিক স্তরবিন্যাসের উপরের স্তরে স্থান করে নিতে প্রয়াসী হয়। তখন বাধে নতুন দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে পূর্ব-পাকিস্তানের অধিবাসীদের মধ্যে বাঙ্গালী জাতীয়তাবোধ জাগ্রত হয়। তখন তারা বাংলা ভাষাকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে ধার্য করে স্বাধীনতা আন্দোলন শুরু করে। রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে দেশের রেল ও সড়ক যোগাযোগসহ সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে যায়।শিল্প-কারখানা ও সামাজিক স্থাপনার সবকিছু লুট হয়ে যায়। সামাজিক স্তরবিন্যাসের উপরে অবস্থান ছিলো পাকিস্থানি ও এ দেশীয় পাকিস্থানপন্থী অভিজাতদের দখলে। কিন্তু পাকিস্তানের ভাঙ্গনের ফলে এই শ্রেণীটি আস্তিত্ব সঙ্কটে পড়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×