তোমার দেখা কিংবা না দেখা,
তোমার আগ্রহ কিংবা অনাগ্রহ,
এর কোনটি এখন আর ভাববার বিষয় নয়।
আমার ফুলগুলো তোমার পথে গড়াগড়ি খাচ্ছে লুটে
আমার পাখিরা ও পারেনি তোমার মনোযোগ কাড়তে
তবু এসবের কোনটাই এখন আর ভ্রুক্ষেপের বিষয় নয়
হৃদয় ইতোমধ্যেই শয্যা নিয়েছে তোমার বেডরুমে।
উৎসর্গ: আমি যার ৪৭৪০ নম্বর বন্ধু হওয়ার অপেক্ষায় আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


