ছেলেটির পাশে সেই পরিচিত মেয়েটি বসে
মেয়েটির এলো চুল ছেলেটির গাল ছুঁয়ে গেলে
অপলক চোখে কেন যেন হায় দু'জনাই হাসে
ভাবখানা এই, কি বা যায় আসে হৃদয় খোয়ালে।
মূক ও বধির বোবা-কালা নয় দুজনার কেউ
কতো শত কথা পাহাড় সমান জমা হয়ে আছে
কিভাবে যে শুরু হলে শেষ করা যাবে সহজেই
বোঝেনি তাহারা, না বলা কথা না বলাই রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


