somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯ জুলাই বিচ্ছিন্ন হচ্ছে ইন্টারনেট সংযোগ!

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি জানা গেছে, জুলাইয়ের ৯ তারিখে বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পিসি ওয়ার্ল্ডের বরাত দিয়ে ম্যাশএবল এই খবর জানিয়েছে।



সূত্র মতে, পিসি এবং ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া এক ট্রোজানের কারণে জুলাইয়ের ৯ তারিখে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ। ডিএনএস চেঞ্জার নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ঠিকানা চাপলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার হয়ে ওয়েবসাইট আসে। এতে করে হ্যাকাররা ইচ্ছেমতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবে।

ম্যাশএবল জানিয়েছে, গোয়েন্দা সংস্থা এফবিআই অনেকদিন আগেই এই ট্রোজান যারা তৈরি করেছে তাদের গ্রেফতার করেছে। একইসঙ্গে তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রচুর কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত হওয়ায় এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছে।

ট্রোজানের সার্ভার বন্ধ করে দেয়া হলেও সূত্র জানিয়েছে, এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। এফবিআই-এর ব্যাকআপ সার্ভারের মাধ্যমেই ডিএনএস রাউটিং এখন পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে। তবে জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দিচ্ছে। ফলে ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো সঙ্গে সঙ্গেই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সূত্র জানিয়েছে, মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এতোদিন ধরে সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।

ব্যবহারকারীরা তাদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না তা পরীক্ষা করার জন্য ডিএনএস চেঞ্জার চেক-আপ নামের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ঠিকানা-

http://www.dns-ok.us/

যদি ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা বিদায় করতে হবে তার তালিকা পাওয়া যাবে এই লিংকে http://www.dcwg.org/fix


তথ্যসূএ: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×