অনেক রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। দীর্ঘ ৩৮ বছর অতিকান্ত হচ্ছে মহান স্বাধীনতার। কিন্তু তারপরও কেন দেশের সিংহভাগ মানুষ দু'বেলা দু'মুঠো খেতে ভালো পায় না?
আমরাতো চেয়েছিলাম সেই বাংলাদেশ যেখানে থাকবে না কোন অনিয়ম-দুর্নীতি, দু:শাসন আর দলীয়করণ। আমরাতো চেয়েছিলাম সেই বাংলাদেশ যেখানকার সব শিশুরা পড়ালেখা করার অধিকার অর্জন করবে, যেখানে থাকবে না ধনবৈষম্য, কোন অনাচার--বিবাদ গন্ডগোল।
কিন্তু কেন আজও দেশে এতো বৈষম্য, বিভেদ, মানুষে মানুষে দলে দলে বিভ্রান্তি মারামারি হানাহানি। কেন বাবার কোলে শিশু সন্তান নিহত হন সন্ত্রাসীর গুলিতে, কেন গাছে ঝুলে লাশ। ধর্মান্ধতা, কু-সংস্কার আর অশিক্ষার বেড়াজালে জাতি কেন আষ্টেপিষ্টে বাধা পড়বে?
কেন আমরা নিজেকে একটিবারের জন্যও জিজ্ঞাসা করি না যে, আমি কী আমার দায়িত্ব যথাযথভাবে পালন করি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


