somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী কমিউনিজম আর ডেমোক্রসি আর কত

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তালেবানরা আমেরিকা এবং তার পাপেট সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল নিয়েছে। এতে বাংলাদেশের অনেক মিডিয়া ও সংস্কৃতিকর্মীদের দেখলাম, তারা তালেবানদের এই বিজয়ে নাখোশ।

এখন তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর করলে ভবিষ্যত শঙ্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং সাধারণ নাগরিকদের স্বাধীনতা খর্ব করা হবে দাবি করছেন অনেকে। এমনকি তালেবানদের আয়ের উৎস কী, কোথা থেকে পায় অস্ত্রশস্ত্র—এসব নিয়েও প্রশ্ন তুলছে অনেকে।

অথচ আজ যদি তালেবানরা ইসলামপন্থী না হত। দেখতেন, এদের কত উল্লাস! তখন কিন্তু ঠিকই বলত, এ বিজয় শুধু তালেবানের নয়, এ বিজয় আফগানিস্তানের প্রতিটা সাধারণ মানুষের!

তাহলে এখন সমস্যাটা কোথায়?

তালেবানের দাবি, প্রেসিডেন্ট গানি চলে যাওয়ায় তারা খুব শীঘ্রই ইসলামি খেলাফত বা ইসলামি আমিরাত আফগানিস্তান ঘোষণা করবে।

মূলত এই প্রশ্নে এসেই এদের কষ্টটা। তালেবানরা ক্ষমতা দখলে নিলেও সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে শরিয়া আইনে বা ইসলামি আইন প্রতিষ্ঠায়৷ কারণ, তালেবান একাধিকবার বলছে, এই যুদ্ধ শুধু কাবুল সরকারের বিরুদ্ধে, বরং এ যুদ্ধ ইসলামি আমিরাত' প্রতিষ্ঠার যুদ্ধ।

রাশিয়া চেয়েছিল আফগানিস্তানে কমিউনিজম প্রতিষ্ঠা করতে, আমেরিকাও চেয়েছিল গণতন্ত্র। কিন্তু রাশিয়া-আমেরিকা ব্যর্থ হয়ে ফিরে গেছে। কারণ, তারা সাধারণ মানুষের মন-মগজে ঢুকতে পারেনি। কিছু পেইড এজেন্ট তারকা দিয়ে বড়জোর বিজ্ঞাপন চিত্র বানাতে পারলেও বিদেশীদের শাসনের ব্যাপারে আফগানদের মধ্যে যে সহজাত ঘৃণা রয়ে গিয়েছিল, সেটা বুঝতে একপ্রকার ব্যর্থই হয়েছে রাশিয়া-আমেরিকা।

বর্তমানে খোদ আফগানরাও চাইছে শরিয়া আইন। দ্রুত বিচারব্যবস্থা এর অন্যতম কারণ। শরিয়া মতে তারা অনেক অপরাধের বিচার মূহুর্তে পেয়ে যায় এবং সেটা কার্যকর হয় জনসম্মুখেই। এতে চুরি-চামারির মতো অনেক অপরাধপ্রবণতা কমে আসছে। নারীরা পর্দার প্রতি হয়ে উঠছে শ্রদ্ধাশীল, হু হু করে বাড়ছে বোরকা বিক্রি। দেয়ালে দেয়ালে নারী-চিত্রের অঙ্কনও সরিয়ে ফেলছে তারা।

মূলত আফগানরাই এখন ইসলামি শরিয়া চাইছে। তো, একটা দেশের জনগণ যেই আইনব্যবস্থা চায়, সেটা যত দ্রুত প্রতিষ্ঠা করা যায়, তাতেই রয়েছে দেশের কল্যাণ। নয়ত বিদেশী কমিউনিজম আর ডেমোক্রসি আর কত?
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×