একটা অপরাধ বোধ গ্রাস করছে...
হ্যাঁ, অপরাধ বোধ গ্রাস করছে!!
প্রান ভরে বেঁচে থাকার অপরাধ
দর্প ভরে অঙ্গীকার করার অপরাধ!!!......
উড়ন্ত পতাকার সম্মান দিতে পেরেছি কি???
স্মৃতিসৌধের প্রতিটা ইটে কত স্মৃতি, তা কি জানি??
রণক্ষেত্রে গণসংগীতের সুর যে বাণী বলেছিল,
নিউরনে গিয়ে শিহরণ দেওয়া
সেই অনুভুতিগুলো আজ হারিয়ে যাবার পথে!!!
৩০ লক্ষ প্রাণের রক্ত বুকে ধরে
যে মাটি এখন আমাদের মা,
তার নিঃস্বার্থ আদর কেউ হয়তো
মনে রাখবে না......
তবে কোন গর্বে দাবী করি আমি বাংলাদেশী???...
------------------------------------------------
3:47am
March 14, 2013
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




