somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রাশ খাওয়া সেই মেয়েটি (ফান পোস্ট)

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েরা সাধারণত নিজে থেকে কাউকে নক্ করেনা। কিন্তু হঠাৎ এক তরুনী আমাকে নক্ করে বসলো। ও আমার ফ্রেন্ডলিস্টে থাকলেও এর আগে আর কখনোই এই মেয়ের সাথে ফেসবুকে বা ফেস টু ফেস কথা হয়নি। টিনের চালে কাক বসলে, মানুষ যতটা অবাক হয়, তার চেয়ে কিঞ্চিত বেশীই অবাক হলাম।

জনগণের খেদমতের স্বার্থে সম্পূর্ণ কথোপকথন টাই প্রাইভেট থেকে পাবলিক করে দিলাম। তবে বেচারীর পরিচয়টা গোপন রাখলাম।

-হ্যালো, কেমন আছেন? আমাকে একটু হেল্প করতে পারবেন? একজন বললো, আপনি ছাড়া আর কেউ একাজে হেল্প করতে পারবে না। করবেন? প্লীজ, প্লীজ, প্লীজ।

-ভালো আছি। কি হেল্প? বলেন চেষ্টা করবো।

-চেষ্টা করলে হবে না। হেল্প করতেই হবে। কথা দেন।

-কথা টথা দেয়া পসিবল না। ইচ্ছা হলে বলেন, ইচ্ছা না হলে থাক।

-আপনি এমন কেন? কোন মেয়ের সাথে মানুষ এরকম আচরণ করে?

-আমি এরকমই। বাই।

-বাই না, বাই না। আচ্ছা বলছি। আমি একটা ছেলের উপর ক্রাশ খাইছি। এখন ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। ছেলেটা আমাকে চিনেও না। কি করবো?

-এটা জানার জন্যই হেল্প চাচ্ছেন?

-হুম।

-কে বললো, এই কাজে আমি এক্সপার্ট? আমি জীবনে কোন ছেলেকে পটাইনি। এক্সপেরিয়েন্স নাই। স্যরি হেল্প করতে পারছি না।

-হি হি হি। কিন্তু বলেন না, কি করবো?

-ওই ছেলেকে ডিরেক্ট বলেন। তাহলেই হয়।

-ও তো আমাকে পাত্তাই দেয় না।

-তাহলে আগে পাত্তা পাওয়ার চেষ্টা করেন। তারপর ডিরেক্ট বলে দেন। মেয়েদের ইগনোর করা খুব কঠিন কাজ। বলেন, হয়ে যাবে ইনশআল্লাহ্।

-অসম্ভব। কোন মেয়ের পক্ষে এটা ডিরেক্ট বলা পসিবল না। জানেন না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফুটে না? আমি পারবো না।

-তাহলে বুকে পাথর চাপা দিয়ে বসে থাকেন।

-কিন্তু, আমি যে সুন্দর না। আমি স্মার্ট না। খারাপ স্টুডেন্ট, আরোও অনেক কিছু।

-রিয়েলি লাভ করেন?

-হুম। অনেক বেশী। ও এতো সুন্দর করে কথা বলে যে কথা শুনেই প্রেমে পড়ে গেছি।

-ভালো। ভালোবাসতে জানলে এতো গুণ লাগেনা। বলে ফেলেন। হয়ে যাবে। বেস্ট অব্ লাক।

-বলেই দিবো?

-হুম।

-শিওর?

-হুম।

-আচ্ছা। বলে দেই তাহলে?

-বলেন। আর কি হলো জানায়েন।

(একদিন পর)

-আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ।

-আরে আমাকে না। যার উপর ক্রাশ খেয়েছেন তাকে বলেন।

-তাকেই তো বললাম।

-আমিই কি সেই হতভাগা?

-হতভাগা হবেন কেন?

-স্যরি। আমার সাথে প্রেম করে মজা পাবেন না। আমি ব্যাক্তিজীবনে খুব আনরোমান্টিক মানুষ।

-আপনি না বললেন, মেয়েদের ইগনোর করা কঠিন। তাহলে ইগনোর করছেন কেন?

-ইগনোর করা কঠিন, তবে অসম্ভব না। তবে আপনাকে আমি ইগনোর করছি না। আমার দ্বারা এটা পসিবল না সেটাই বললাম।

-সত্যিই আপনি রাজী না?

-না। এটা অসম্ভব।

-কেন? আমি সুন্দর না বলে?

-কারণ সেটা না। আর আসল কারণটা বলতে চাচ্ছি না।

-তাহলে সমস্যা কি? আপনার কি অন্য কোন সমস্যা আছে?

-ধুর। এই চেষ্টাটা অন্য কোথাও করেন। হয়ে যাবে ইনশআল্লাহ্। ভালো থাকবেন। বাই।

(কয়েক ঘন্টা পর)

-আপনি একটা হিপোক্রেট। মুখে একটা বললেন, আর অন্তরে অন্য কথা।

তারপর থেকে আমি ব্লকড। পাত্তাও দিলাম, আবার গালিও খাইলাম। ভুল হয়ে গেলো। প্রেমটা করাই উচিৎ ছিলো।

ঈশ! একটা রোমান্টিক প্রেমকাহিনী অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×