
আজ তোমার নাম্বারটা ডিলিট করে দিলাম।
অনেক রাতে যখন ঘুম আসে না, তোমাকে মেসেজ পাঠাই।
বারবার মনে হয় আর একবার কথা হলে
মনের সব অস্থিরতা মুক্তি পাবে...
তুমি বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে।
না, আমি পারিনি মুছে দিতে আমাদের সব কিছু।
কাঁধে মাথা রেখে কাটিয়ে দেয়া অলস সময়গুলো
আঙুলের কোণে, নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার গন্ধ আজও ।
ছেলেমানুষি আমার সব-
না, আমি তোমার মতো বড় হতে পারলাম না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


