মানবদেহের জীবনীশক্তি হিসেবে রক্তের যে গুরুত্ব রয়েছে, মানবজীবনে অর্থের গুরুত্ব ও প্রয়োজনীয়তাও তেমনি তাৎপর্যপূর্ণ। ফলে অর্থ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আমাদের স্রষ্টা মহান আল্লাহ তায়ালা সব সৃষ্টি জীবের রিজিকদাতা, পালনকর্তা, মানুষের রিজিক তাঁর হাতেই রয়েছে। তবে এই রিজিক অনুসন্ধানের জন্য তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন।
আল কুরআনে ইরশাদ হচ্ছে- ‘নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করবে।’ (সূরা জুম’আ-১০)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তোমরা জীবনোপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাঁরই ইবাদত করো আর তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। (সূরা আনকাবুত-১৭)
মানুষ শুধু চায় এবং চায়। কোন কিছুতেই সে সন্তুষ্ট নয়। বৈধ কিংবা অবৈধ যে কোনো ভাবেই হোক সে অঢেল টাকার মালিক হতে চায়। কিন্তু কি পরিমান সম্পদ তার দরকার এর কোন হিসাব তার কাছে নেই।
প্রিয় ভাই ও বোনেরা আমার। আমরা কি কখনো ভেবে দেখেছি যে সম্পদের জন্য আমাদের এত পেরেশানি, সেই সম্পদ কি আমার মরনের পরে কোন কাজে আসবে কিনা? এত কষ্টে অর্জিত সম্পদ সেদিন কোন কাজে ত আসবেই না, বরং জান্নামের পাথেয় হবে।
আমরা নিচের হাদিস গুলো খুব ভাল ভাবে পড়ি এবং সেই অনুসারে চলতে চেষ্টা করি।
১. জেনে-শোনে কোন ব্যক্তির এক দিরহাম সুদ ভক্ষণ করা, ছত্রিশ বার যেনার চেয়েও ভয়াবহ।
২. কোন ব্যক্তি যদি এক লোকমা হারাম খাবার তার মুখে তুলে নেয় তাহলে চল্লিশ দিন তার দোয়া কবুল হয় না।
৩. আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি তা দান করে দেয় আল্লাহ সে দান গ্রহণ করেন না। প্রয়োজন পুরণের জন্য সে যে সম্পদ রেখে ইন্তেকাল করে তা জাহান্নামের সফরে তার পাথেয় হবে। আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিটান না। বরং তিনি নেক কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে থাকেন। নিশ্চয়ই মন্দ মন্দকে দূর করতে পারে না।”
৪. যে দেহ হারাম মাল দ্বারা লালিতপালিত তা কখনো জান্নাতে যাবে না। জাহান্নামই হবে তার একমাত্র ঠিকানা। (বুখারি)
৫. সুফিয়ান সাওরী (রহ.) বলেনঃ যে লোক অবৈধ অর্থ দিয়ে কোন নেক কাজ করে, সে পেশাব দিয়ে কাপড় পবিত্র কারীর মত।
প্রিয় ভাই ও বোনেরা আমার। আমরা মায়ের পেট থেকে সবাই এসেছি উলঙ্গ অবস্থায়। কেউ দামি দামি জামা, জুতা বা সামান্য এতটুকু সম্পদও নিয়ে আসিনি। আবার ফেরার পথে তথা মৃত্যুর পরও কেউ কোনো সম্পদ সাথে নিয়ে যেতে পারব না। তাহলে এই মিছে জীবনের রঙ্গলীলায় ভোগবিলাসে মত্ত হয়ে হারাম উপার্জনের দরকার কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




