somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের এত এলার্জি কেন?

১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ভাই ও বোনেরা,
বিজয় দিবসের মাত্র একদিন আগে আশা করি সবাই ভাল আছেন।

বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। এদেশের মানুষ ধর্মপ্রাণ। আর ধর্মের এই দীক্ষা আমরা যাদের কাছ থেকে পাই তারা হল আলেম- ওলামা। কিন্তু অতীব দুঃখের বিষয় হল আলেম সমাজ আজ অতি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সমাজে আলেম নাম নেয়াটাই যেন পাপ। অথচ আমাদের মৃত্যুর পর এই আলেমদের কদর বেড়ে যায়। সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলেও, আলেম সমাজকে ধিক্কার দিলেও মৃত্যুর পর জানাজা দেয়ার জন্য এদের শরণাপন্ন হই। আমি সারাটা জীবন আকাম-কুকাম করলেও যেন কোন অপরাধ করিনি এরকম ভাব, কিন্তু কোন আলেমর যদি সামান্যও ত্রুটি পাই, তাহলে তার গোষ্ঠী তুলে বেইজ্জতি করতেও দ্বিধা করিনা। এমনকি অনেক নিরপরাধ আলেম যাদেরকে শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক প্রতিহিংসার জন্য জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে বাধেনা, বরং অনেক মজা পাই যখন দেখি মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে এবং সে শাস্তি পাচ্ছে।
ভাবতে কষ্ট হচ্ছে যে মুসলমান হয়ে একটা অন্যায়কে, একটা মিথ্যাকে সমর্থন দিতে আমাদের বিবেকে বাধেনা। আজকে হয়ত আমদের নিজেদের দুনিয়াবি সামান্য স্বার্থের কারনে পাহাড়সম অন্যায়কেও সমর্থন দিতে কার্পণ্য করিনা। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার এই বিচারই শেষ বিচার নয়। আখেরাতেও আর একটা বিচার আছে, খুবই কঠিন বিচার। সেই বিচার থেকে কেউ রেহাই পাবেনা। আজকে যারা নিজেদের খুবই ক্ষমতাবান মনে করে, তাদের স্মরণ থাকা দরকার এই দুনিয়ায় এর চেয়েও অনেক ক্ষমতাধর ব্যাক্তিরা ছিল, যারা ক্ষমতার দাপতে নিজেদের খোদা বলেও দাবী করত, কিন্তু দুনিয়াতেই তাদের করুন পরিনতি হয়েছে ইতিহাস যার সাক্ষী।
প্রিয় ভাই ও বোনেরা,
আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমানের কাজগুলো আমাদের ভাল লাগেনা। কেউ ইসলামের কথা বললে, তাকে নানান কথা বলে তার কণ্ঠকে স্তব্দ করে দেই। আজকে আমরা এমনও আছি যারা নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি বিষয়গুলোতো পালন করিই না, বরং পালন না করে একধরনের গর্ব বোধ করি এবং বুক ফুলিয়ে ঘোষণা করি, আমি হলাম মডারেট মুসলমান, ধর্ম কর্ম তেমন পালন করিনা। হায়রে বেকুবের দল! এটাও নাকি কোন মুসলমানের গর্বের বিষয়।
তাই আসুন, আমরা সবাই ইসলামের অনুশাসন পুরাপুরি মেনে চলি, আমাদের মন থেকে ইসলাম বিদ্বেষী মনোভাব পরিহার করি এবং আল্লাহ্‌র কাছে আর্জি জানাই মহান আল্লাহ যেন শেষ বিচারের দিনে আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আমীন।।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×