কিসের নেশায় আমরা এগুলো করি
মানুষ মরণশীল। পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তব সত্যটি হল মানুষকে মরতেই হবে। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও যদি বাঁচা যেত, তাহলেও মানুষ বাঁচতে চাইত। কিন্তু এই নির্মম সত্যটাকে মানুষ কোনভাবেই এড়াতে পারেনা। আর এই মৃত্যু যে কখন আসবে কেউ জানেনা। মৃত্যু আমাদেরকে সারাক্ষণ তাড়া করতেছে। সময় আসলে আমি যত বড় বাদশা ই হইনা কেন আমাকে পাকরাও করবেই। কবরবাসি যেন আমাদের সর্বদা ডাক দিয়ে বলতেছে...
“দাড়াও হে পথিক থামো কিছুক্ষণ, আমিও ছিলাম একদিন তোমারই মতন”।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যু অনিবার্য জেনেও আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে গাফেল। আমরা যেন ভুলেই যাই আমাদের মরন হবে। আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি নিজের সংসার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, বিত্ত বৈভব নিয়ে। কে কত ধনী হতে পারে, কে কত ক্ষমতাবান হতে পারে, কার দাপট কত বেশী এই চলে আমাদের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য হেন কাজ নাই যা আমরা করতে পারিনা। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে একটুও কার্পণ্য করিনা। আর প্রতিপক্ষ হলে তো কথাই নেই, এমন অবৈধ নিকৃষ্ট কাজ নেই যা আমরা করতে পারিনা। একজন নিরপরাধ মানুষকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে সমাজ কিংবা রাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে দাড় করিয়ে মেরে ফেলতেও দ্বিধা করিনা। কিন্তু আমার যদি এই অনুভূতি থাকত যে মৃত্যু সবসময় আমার পিছু পিছু চলতেছে এবং যেকোনো সময় আমার মরন এসে যাবে, আর মৃত্যুর পর প্রত্যেকটি ভাল কিংবা খারাপ কাজের হিসাব মহান আল্লাহ্র কাছে আমাদের দিতে হবে। যদি ভাল কাজ করে থাকি, আল্লাহ্ এবং তার রাসুলের (সাঃ) দেখান পথে চলে যেতে পারি তাহলে জান্নাত আর এর বিপরীত হলে জাহান্নাম। আর জাহান্নাম যে কত ভয়াবহ জায়গা যা কোন চোখ কোনদিন দেখেনি, কোন কান কোনদিন শুনেনি এমনকি কল্পনাও করেনি। আল্লাহ্ তায়ালা তাই আক্ষেপ করে সুরা ইনফিতার এ বলেছেন “ হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহামহিম আল্লাহ্ সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছে”। “অথচ তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে এবং তারা জানে তোমরা যা কর”। আল্লাহ্ তায়ালা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আবার এর জবাবও দিয়েছেন...তোমারা যে এগুলো কর তার কারন হল তোমরা প্রতিফল দিবসকে আসলে অস্বীকার কর।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের যদি সত্যিকার অর্থে এই শেষ বিচারের দিনের অনুভূতি থাকত তাহলে কিভাবে পারি আমারা অন্যায়ভাবে মানুষ খুন করতে, কিভাবে পারি শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যকে ফাঁসাতে, কিভাবে পারি সারাক্ষণ মিথ্যা কথা বলতে, কিভাবে পারি ঘুষ খেতে, কিভাবে পারি জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করতে, কারন একটু পরই হতে পারে আমার মৃত্যু এবং মৃত্যুর পরেই হবে আমার শেষ বিচারের ফয়সালা। আর আল্লাহ্র পাকড়াও সীমাহীন কঠিন। অণু পরিমাণ অসৎ কাজ থেকেও বাঁচার কোন উপায় নাই।
প্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমারা সিদ্ধান্ত নেই, আমরা কোন অন্যায় করবনা, সুদ-ঘুষ দিবনা এবং খাবনা, মিথ্যা কথা বলবনা, গীবত করবনা, জালেমের সহায়তা করবনা এবং মজলুমের পাশে থাকব, নিয়মিত জামাতের সহিত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, পর্দা করব, যাকাত দিব.....ইত্যাদি। মহান আল্লাহ্ তায়ালা আমাদের পালন করার তৌফিক দিন। আমীন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




