somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এত বিভোর কেন?

১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ মরণশীল। পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তব সত্যটি হল মানুষকে মরতেই হবে। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও যদি বাঁচা যেত, তাহলেও মানুষ বাঁচতে চাইত। কিন্তু এই নির্মম সত্যটাকে মানুষ কোনভাবেই এড়াতে পারেনা। আর এই মৃত্যু যে কখন আসবে কেউ জানেনা। মৃত্যু আমাদেরকে সারাক্ষণ তাড়া করতেছে। সময় আসলে আমি যত বড় বাদশা ই হইনা কেন আমাকে পাকরাও করবেই। কবরবাসি যেন আমাদের সর্বদা ডাক দিয়ে বলতেছে...
“দাড়াও হে পথিক থামো কিছুক্ষণ, আমিও ছিলাম একদিন তোমারই মতন”।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যু অনিবার্য জেনেও আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে গাফেল। আমরা যেন ভুলেই যাই আমাদের মরন হবে। আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি নিজের সংসার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, বিত্ত বৈভব নিয়ে। কে কত ধনী হতে পারে, কে কত ক্ষমতাবান হতে পারে, কার দাপট কত বেশী এই চলে আমাদের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য হেন কাজ নাই যা আমরা করতে পারিনা। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে একটুও কার্পণ্য করিনা। আর প্রতিপক্ষ হলে তো কথাই নেই, এমন অবৈধ নিকৃষ্ট কাজ নেই যা আমরা করতে পারিনা। একজন নিরপরাধ মানুষকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে সমাজ কিংবা রাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে দাড় করিয়ে মেরে ফেলতেও দ্বিধা করিনা। কিন্তু আমার যদি এই অনুভূতি থাকত যে মৃত্যু সবসময় আমার পিছু পিছু চলতেছে এবং যেকোনো সময় আমার মরন এসে যাবে, আর মৃত্যুর পর প্রত্যেকটি ভাল কিংবা খারাপ কাজের হিসাব মহান আল্লাহ্‌র কাছে আমাদের দিতে হবে। যদি ভাল কাজ করে থাকি, আল্লাহ্‌ এবং তার রাসুলের (সাঃ) দেখান পথে চলে যেতে পারি তাহলে জান্নাত আর এর বিপরীত হলে জাহান্নাম। আর জাহান্নাম যে কত ভয়াবহ জায়গা যা কোন চোখ কোনদিন দেখেনি, কোন কান কোনদিন শুনেনি এমনকি কল্পনাও করেনি। আল্লাহ্‌ তায়ালা তাই আক্ষেপ করে সুরা ইনফিতার এ বলেছেন “ হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহামহিম আল্লাহ্‌ সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছে”। “অথচ তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে এবং তারা জানে তোমরা যা কর”। আল্লাহ্‌ তায়ালা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আবার এর জবাবও দিয়েছেন...তোমারা যে এগুলো কর তার কারন হল তোমরা প্রতিফল দিবসকে আসলে অস্বীকার কর।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের যদি সত্যিকার অর্থে এই শেষ বিচারের দিনের অনুভূতি থাকত তাহলে কিভাবে পারি আমারা অন্যায়ভাবে মানুষ খুন করতে, কিভাবে পারি শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যকে ফাঁসাতে, কিভাবে পারি সারাক্ষণ মিথ্যা কথা বলতে, কিভাবে পারি ঘুষ খেতে, কিভাবে পারি জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করতে, কারন একটু পরই হতে পারে আমার মৃত্যু এবং মৃত্যুর পরেই হবে আমার শেষ বিচারের ফয়সালা। আর আল্লাহ্‌র পাকড়াও সীমাহীন কঠিন। অণু পরিমাণ অসৎ কাজ থেকেও বাঁচার কোন উপায় নাই।

প্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমারা সিদ্ধান্ত নেই, আমরা কোন অন্যায় করবনা, সুদ-ঘুষ দিবনা এবং খাবনা, মিথ্যা কথা বলবনা, গীবত করবনা, জালেমের সহায়তা করবনা এবং মজলুমের পাশে থাকব, নিয়মিত জামাতের সহিত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, পর্দা করব, যাকাত দিব.....ইত্যাদি। মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের পালন করার তৌফিক দিন। আমীন।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×