বায়তুল মোকাররমে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জুতা নিক্ষেপ।
খবরটি আমরা প্রায় সকলেই ইতিমধ্যে পত্র পত্রিকা এবং ব্লগের মাধ্যমে জেনে গেছি। কিন্তু আমি যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা হল, মন্ত্রী সাহেব ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি বিষয় না জেনে আল্লাহ্র রাসুল (সাঃ) সম্পর্কে মূর্খের ভাষায় বিজ্ঞের মত মন্তব্য করলেন এবং জনগণের রোষানলে পরে শেষ পর্যন্ত জুতা বৃষ্টি উপহার হিসেবে পেলেন। গুরুত্বপূর্ণ এই খবরটি সকল পত্রিকার হেড লাইন হওয়ার কথা ছিল, কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি হাতে গোনা মাত্র কয়েকটি পত্রিকা ছাড়া অধিকাংশ শীর্ষস্থানীয় পত্রিকা যেমন প্রথমআলো, যুগান্তর, জনকণ্ঠ, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি পত্রিকার হেড লাইন তো দুরের কথা ভিতরের পাতায়ও খুঁজে পেলাম না। হয়ত একনজরে দেখার ফলে আমার চোখে না পরলেও আপনাদের কারও না কারও চোখে পড়বে। তাহলে আমাকে জানানোর অনুরোধ রইল।
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা নিজেদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু আমাদের কাজকর্ম হল এর বিপরীতধর্মী। যেখানে অসুবিধা দেখি কিংবা স্বার্থের ব্যাঘাত ঘটতে পারে এরকম বিষয়গুলো অন্ধেরমত না দেখার ভান করি। ওইসকল সাংবাদিকদের বলি আর কত কুকুরের মত সরকারের পা চাটবেন। আর কত নির্লজ্জের মত অন্ধ হয়ে থাকবেন।যদি কারও মধ্যে আল্লাহ্র রাসুল (সাঃ) এর ভালবাসা থাকেতাহলে সে এর প্রতিবাদ না করে পারেনা। মনে রাখবেন মরতে একদিন হবেই, আর সেদিন প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ্র কাছে দিতে হবে, এর মধ্যে আপনার লেখনি শক্তির হিসাবটাও আসবে ইনশাআল্লাহ্।
তাই আসুন আমারা সবাই ঘৃণা করি ওইসকল পত্রিকার সাংবাদিকদের যারা খবরটা জানার পরও লিখেনি, ধিক্কার জানাই ওইসকল সম্পাদককে যারা খবরটি ছাপেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




