somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ বছরের মেয়ে শেফালি যখন প্রবাসে গৃহকর্মী

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির চোখে ক্ষোভ, আক্রোষ, আক্ষেপ বা ঘৃর্ণা। যাই বলি না কেন ভালবাসা নেই তার চাহনিতে। নাম শেফালি। বয়স বড় জোর ১৪ বছর হতে পারে। চার বোন তিন ভাই, মোট সাত ভাই বোনের মধ্যে সে মেঝ। বাবা মারা গেছেন বছর চারেক হল। প্রচন্ড অভাবের সংসার। এই অভাবের সুযোগ নিয়ে স্থানীয় দালাল মেয়েটিকে সৌদ পাঠিয়েছিল সাত মাস আগে। সেখানে মেয়েটির সাথে কি হয়েছিল তা বর্ণনা করার ইচ্ছে আমার নেই। বহু বর্ননা করেছি শুনেছি আর শুনতে শোনাতে চায় না।
রাত সাড়ে নয়টা বা আসেপাসে হবে। অফিসে ডুকতে যাব। এই মেয়েটি সহ আরো তিনজন মেয়েকে দাড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। শেফালির চোখ বেয়ে পানি নামছে। জিজ্ঞাস করলাম আপাররা কি আজকে আসলেন? হ্যা না কিছুই বলল না। শেফালিকে দেখে একটু জোর দিয়েই কথা বললাম। নিজের পরিচয়ও দিলাম। শেষে বললাম আমি একজন মানবাধিকার কর্মী। আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি। এরপর বাকিটা আরব্যরজনী থেকে উঠে আসা এক করুন কাহিনী ।

আইন মতে ২৫ বছরের নিচে কোন মহিলা কর্মী প্রবাসে যেতে পারে না। আমার মনে হয়েছে শেফালীকে কেউই দেখেন নি। না পাসপোর্ট অফিস, না ভেরফিকেশন কারী পুলিস, না বিএমইটি প্রদানকারী না ইমিগ্রেশন পুলিস। রিক্রুটিং এজেন্সি, তারও কোন দায় নেই। এ্যাম্বেসির শ্রম উয়িং তারও কোন দায় নেই।

মেয়েটির মামা আসল। শুনলাম মা ও এসেছেন। মায়ের সাথে দেখা করার জন্য অপেক্ষায় রইলাম। জীর্ণদেহ, জীর্ণশীর্ণ শাড়িতে এক মহিলা আসলেন। মা মেয়ের মিলন দেখলাম। মেয়ের চোখে ক্ষোভ দেখলাম।

ইতোমধ্যে ব্র্যাকের নয়নের সাথে কথা বলে দ্রুত আসতে বললাম। মেয়েটির জরুরী চিকিৎসা দরকার। আজ রাতে থাকার ব্যবস্থা দরকার। নয়ন কখনই আমাকে না বলেনি। আজকেও বলল না। প্রবাসি কল্যানেরও একজন অফিসারকে ডেকে নিয়ে আসলাম।
এর মধ্যে আমি মেয়েটির মা এর সাথে কথা বলে রাজি করালাম। সাথের আরেক সংগ্রামী মেয়ে সেও সাথে যেতে রাজি। নয়নকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতে ভর্তি করে যখন বাসায় ফিরলাম তখন রাত একটা। আমার মেয়েটি ঘুমিয়ে পড়েছে। আজ তার সাথে প্রায় দেখাই হল না আমার।

লেখাঃAbdur Rahman

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×