somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে প্রথম ড্র

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার প্রথম টেস্টের পঞ্চম দিন চা-বিরতিতে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৩৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় জয়ের জন্য এক সেশনে ৩৫ ওভারে অতিথিদের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। দ্বিতীয় ওভারেই এনামুল হক বিজয় বোল্ড হয়ে সাজঘরে ফিরলে ঐ লক্ষ্য তাড়া করার কোনো চেষ্টাই করেনি বাংলাদেশ। অতিথিরা ২২ ওভারে ১ উইকেটে ৭০ রানে পৌঁছালে দুই দলই ড্র মেনে নিলে ১৩ ওভার বাকি থাকতেই খেলা শেষ হয়ে যায়। জহুরুল ইসলাম ৪১ ও মোহাম্মদ আশরাফুল ২২ রানে অপরাজিত থাকেন।

এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ উইকেটে ১১৬ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার সাবলীল ব্যাটিংয়ে এ দিন সকালে খুব একটা সুবিধা করতে পারেন নি অতিথি বোলাররা।

মধ্যাহ্ন বিরতির আগেই শতকে পৌঁছান দিলশান ও সাঙ্গাকারা। সুবাদে সৌজন্যে সর্বোচ্চ শতকের রেকর্ড স্পর্শ করে রান উৎসবের এই টেস্ট। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেন্ট জনস টেস্টেও আটটি শতক হয়।

মধ্যাহ্ন-বিরতির পর দ্বিতীয় বলে সাঙ্গাকারা (১০৫) জহুরুল ইসলামের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ভাঙ্গে ২১৩ রানের জুটি। তার ১৭২ বলের ইনিংসে ১০টি চার।

প্রথম ইনিংসেও শতক করা সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে টানা চার ইনিংসে শতক পেলেন। ৩২তম এই শতকের সৌজন্যে মাহেলা জয়াবর্ধনেকে (৩১) পেছনে ফেলে দেশের পক্ষে সর্বোচ্চ শতকের রেকর্ড এখন বাঁহাতি এই ব্যাটসম্যানের।

১৬তম শতকে পৌঁছানো দিলশানকেও ফেরান মাহমুদুল্লাহ। ডিপ ব্যকওয়ার্ড স্কয়ার লেগে আবুল হাসানের ভালো ক্যাচে পরিণত হওয়ার আগে ১২৬ রান করেন তিনি। দিলশানের ১৯০ বলের ইনিয়সে ৯টি চার।

চতুর্থ উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৩৮*) সঙ্গে ৭১ রানের জুটি গড়ে মাহমুদুল্লাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে অর্ধশতকে পৌঁছান অভিষিক্ত কিথুরুয়ান ভিথানাগে (৫৯)।

তার বিদায়ের দুই ওভার পরই দ্বিতীয় ইনিংস করেন ম্যাথিউস।

৪ উইকেটে ৫৭০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ করে ৬৩৮ রান।

প্রথম সেশনে পায়ে টানা লাগায় অফস্পিনার সোহাগ গাজী মাঠ ছাড়লে অনিয়মিত বোলারদের ব্যবহার করতে হয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×