somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেতাবনী অথবা সলিমুল্লাহ খান প্রণীত স্বাধীনতা ব্যবসায় কি বস্তু

০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেতাবনী

বাংলাবাজারে আজিকালি ‘উদারনীতি’, ‘মুক্তবাজার অর্থনীতি’, ‘অবাধ বাণিজ্য’ আদি পদ অবাধে কাটিতেছে। ক্ষণকাল তিষ্ঠিলে দেখিবে সব রসুনের এক গোড়া—‘লিবারেলিজম’। গোড়ার গোড়ায় যাইবে তো পাইবে ‘লিব্র’—অর্থাৎ স্বাধীন। অধীন যে পদার্থের নাম ‘স্বাধীনতা ব্যবসায়’ প্রস্তাব করিতেছে তাহা মনে হয় এই গোত্রেরই।

স্বাধীনতা ব্যবসায় কি পদার্থ? একখণ্ড রূপকাহিনীযোগে তাহা আমল করা যায়। ধর তোমার একপ্রস্ত ছেলে আর এক টুকরা মেয়ে। আরো ধরা যাউক যুদ্ধমধ্যে তুমি শত্র“হস্তে আটক হইয়াছ। তোমার নয়নের দুই মণির একটিকে খুন করিবেই সে। শর্তের মধ্যে, কোনটিকে করিবে তাহা সে ঠিক করে নাই—তাহার হইয়া কাজটি তোমাকেই করিতে হইবে। না করিবে তো নয়নের দুই মণিই হারাইতে তুমি বাধ্য। এমতাবস্থায় কি করিবে তুমি কিংকর্তব্যবিমূঢ়!

চাহ তো এলান পাকুলার ছবি সুফিয়ার নির্বাচন হইতে সাহায্য লইতে পার। ধরিয়া লইলাম সোনার টুকরা ছেলেটি তুমি আঁকড়াইয়া থাকিবে। আর হীরার প্রমাণ মেয়েটি সে ছোঁ মারিয়া লইয়া যাইবে। তুমিও আঁক কষিবে দুইয়ের সাক্ষাৎ এক বাঁচাইলাম। বেশ করিলাম। এই তো মন্দের ভাল। হিশাবশাস্ত্রের এহেন গোপন কথাকেই স্বাধীনতা ব্যবসায় বলা হইয়া থাকে। এমানুয়েল কান্ট হইতে জন রল্স পর্যন্ত বেবাকেই এই বাক্য বলিয়া আসিতেছেন।

এসায়ি আঠার শতকের ফরাশি বিপ্লব হইতে ‘স্বাধীনতা’ ও ‘সাম্য’ নামক দুই চিৎকার পর্যায়ক্রমে কি সঙ্গীতেই না পর্যাবসান মানিয়াছে! অদ্য স্বাধীনতা মানে দাঁড়াইতেছে অসাম্য। আর সাম্য মানে পরাভব—পরাধীনতা। আজিকার স্বাধীনতা ব্যবসায়ের ফল মানে কালিকার মূলধন। হালফিল ন্যায়বিচারের খুনে স্বাধীনতা ব্যবসায়ীর শাদা হাত রাঙ্গা হইয়াই আছে। এক্ষণে অবিচারেরই অপর নাম স্বাধীনতা ব্যবসায়। এখনো স্বাধীনতা ব্যবসায়ের অনুষ্টুপ ছন্দ পরাধীনতা—উপনিবাস ব্যবসায় ওরফে পরধনতন্ত্র।

ভাগ্যদোষে মনে হয় স্বয়ং সূর্যদেবই ঘুরিয়া বেড়াইতেছেন এই দুনিয়ার চারিধারে। চ্যাপ্টা দুনিয়াটা গোল বলিতেও মাঝে মাঝে সাহসের কাজ বলিয়া ভ্রম হয়। স্বাধীনতা ব্যবসায়ের মুখ প্রকৃত প্রস্তাবে কয়েক প্রস্ত। মুখোশের পর মুখোশ পাহাড়সমান উপস্থ, শিব হইয়া উঠিয়াছে। এইসব মুখোশ—সমির আমিন প্রভৃতি মনীষীর মুখে এতদিনে শুনিতেছি—স্বাস্থ্যের লক্ষণ নহে, সংক্রামক ব্যাধিবিশেষ।

তো এই ব্যাধির প্রতিকার? অধীন তেত্রিশ বৎসর (১৯৭৯-২০১১) ধরিয়া এইখানে আহরিত একত্রিশ প্রবন্ধযোগে এই রোগেরই প্রকৃতি সন্ধান করিতেছে। সাধ্যে কুলায় নাই ব্যবস্থাপত্র লেখে। শুদ্ধ এস্তেহার রচিয়াছে।

বলিয়াছে স্বাধীনতা ব্যবসায় নহে—স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। শুনাইয়াছে ‘স্বাধীনতা বনাম ন্যায়বিচার’ নহে, ‘স্বাধীনতা এবং ন্যায়বিচার’। স্বাধীনতা ব্যবসায় নহে, মুক্তিযুদ্ধ। লিবারেলিজম নহে, লিবারেশন।

আরো বলিতেছে সাম্রাজ্যবাদের যুগে এই অশনির প্রতিধ্বনি ভিন্ন অন্য ধ্বনি নাই।

সলিমুল্লাহ খান
শ্রাবণ ১৪১৮


*** রবি কি সোমবার হইতে স্বাধীনতা ব্যবসায় বহিখানা ঢাকার পুস্তকবাজারে পাওয়া যাইবে বলিয়া আশা করা যাইতেছে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×