মাদক চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত সীমান্তবর্তী পরশুরাম উপজেলা। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গত দুই বছরে প্রায় অর্ধ কোটি টাকার মাদক আটক করেছে। ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ককে মাদক ও অবৈধ দ্রব্য পাচারের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে চোরাচালানিরা। এসব মাদক ও অবৈধ দ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে নানা কৌশলে।
তথ্যানুন্ধান ও পুলিশ সুত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত পার হয়ে পরশুরামের খিলপাড়া, বাউরপাথর,বাসপদুয়া,ইসলামপুর, নরনিয়া, চন্দনা, সোনাপুর, রাজষপুর,সত্যনগর, আশ্রাফপুর,মধুগ্রাম, মেলাঘর, জয়ন্তীনগর ও ফুলগাজীর ধর্মপুর, জাম্মুড়া, গোসাইপুর ও শ্রীপুর হয়ে মটর সাইকেল, এম্বুলেন্সসহ বিভিন্ন বাহারি রকমের প্রাইভেট কার, মাইক্রোবাস এবং বিভিন্ন মালামালের ভিতর ও মানুষের শরীরে বিশেষ কায়দায় এসব অবৈধ দ্রব্য ও মাদক পরিবহন করা হয়। ফেনসিডিল, হেরোইন,গাজা, চোলাই মদ, রেকোডেক্স, ইয়াবা সহ হরেক রকম মাদক থাকে এসব চালানে। পুলিশের তৎপরতায় ওইসব মাদকসহ অবৈধদ্রব্য উদ্ধার হলেও বিভিন্ন কৌশলে পুলিশের দৃষ্টি এড়িয়ে দেশে বিদেশে ছড়িয়ে যাচ্ছে ভারতীয় অবৈধদ্রব্য ও মাদক। আর এসব মাদক পাচারের প্রধান রুট হচ্ছে ফেনী-বিলোনিয়া সড়ক।
সুত্র মতে, ফেনী- বিলোনিয়া সড়কটির সাথে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পাকা সড়ক এসে মিশেছে। পরশুরাম থেকে বিলোনিয়া সড়কের একেবারে কাছাকাছি পূর্বে ভারতীয় সীমান্ত ও উত্তরে ভারতীয় সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা নানা কৌশলে ফেনী- বিলোনিয়া সড়কটি ব্যবহার করে থাকে।
মাদক চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত সীমান্তবর্তী পরশুরাম উপজেলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।