somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিপিএন কী নিরাপদ?

২৭ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে মনে করেন ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের ফলে তথ্য চুরি হতে পারে। কেউ কেউ মনে করেন এসব অ্যাপস ব্যবহার করলে হ্যাকাররা ফোনে বা পিসিতে অ্যাক্সেস পেতে পারে। তবে আসলেই কী তাই?
‘ডিজিটাল জগতে অনলাইনে প্রাইভেসি সুরক্ষা, নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশ্য কনটেন্ট দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বেড়েই চলছে। তবে ভিপিএন ব্যবহারের আগে এই প্রযুক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।’
‘ ধরুন একটা শহরের নানা প্রান্ত বেশ কয়েকটি টানেল দিয়ে সংযুক্ত। গাড়ি টানেলে প্রবেশ করার পর কোন পথ ধরে কোন প্রান্তে যাচ্ছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। আপনি শুধু গাড়িকে ঢুকতে আর বের হতে দেখবেন। ভিপিএনটাও এইরকম’
ভিপিএন ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম ইউজারের ইন্টারনেট কানেকশন এনক্রিপশন। অর্থাৎ আপনার সমস্ত তথ্য এমন একটা কোডে রূপান্তরিত হবে, যা বিশেষ অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ডিক্রিপ্ট করে দেখতে পাবে না। এতে হ্যাকার, সরকারি সংস্থা এমনকি আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও আপনার তথ্য মনিটর করতে পারবে না। তাছাড়া ভিপিএনের সহায়তায় আপনার পরিচয় থাকবে অ্যানোনিমাস বা অজ্ঞাত। ফলে আপনার ভৌগলিক অবস্থান ও আইপি অ্যাড্রেস গোপন থাকবে। এতে বিভিন্ন ওয়েবসাইট, বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্র্যাকারের পক্ষেও আপনার অনলাইন গতিবিধি নজরদারি করা কঠিন হয়ে পড়বে। ঠিক ওই টানেলের মতো। ভিপিএন ব্যবহার করে দুর্গম জায়গা থেকে কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত করে ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব। তাছাড়া ভিপিএন ‘ম্যান ইন দ্য মিডল’, ‘ডিএনএস স্পুফিং’ টাইপের সাইবার হুমকি থেকেও সুরক্ষা দেয়।
ভিপিএন কি পুরোপুরি নিরাপদ? ‘আগেই বলেছি ভিপিএন ব্যবহার করলে আইএসপি আপনার তথ্য মনিটর করতে পারবে না। কিন্তু বিশেষ প্রয়োজনে আপনার তথ্য চেয়ে নিতে পারবে। এটা নির্ভর করবে ভিপিএন প্রভাইডার তথ্য শেয়ার করতে ইচ্ছুক কি না— তার উপর। বাজারে প্রচুর ভিপিএন টুল রয়েছে। তিক্ত হলেও সত্য অসংখ্য ভিপিএন অ্যাপ তৈরিই করা হয়েছে ইউজারের তথ্য চুরি করে তা দিয়ে ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড ঘটানোর জন্য। ২০১৯ সালে গুগল প্লে স্টোরের ১৫০টি জনপ্রিয় ভিপিএনের ২৫ শতাংশের বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছিল। বিশেষ করে যেসব ভিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায়, সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে। তাছাড়া ভিপিএন সার্ভার সস্তা বা দুর্বল হলে তা সহজেই হ্যাকারের হাতে চলে যেতে পারে। ভিপিএন অ্যাপ হতে পারে হ্যাকার আর আপনার মধ্যে একটা ব্রিজ। বিশেষ করে ফ্রি ভিপিএনের আইপি সহজেই হ্যাক করা সম্ভব।’

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×