চৌদ্দ কোটি সন্তানে তার, গর্ব টাকে রাখবে ধরে
লাল সবুজের ওড়ছে কেতন গগন পরে গর্ব ভরে
চৌদ্দ কোটি সন্তানে তার, গর্ব টাকে রাখবে ধরে
থাকবে নাকো নিথর হয়ে, বীর্য্য বীরের রক্তে বয়ে
যাদের দিকে রইছে চেয়ে, মাতৃভুমি আকুল হয়ে
সন্তানে যার বিশ্ব জুড়ে, বেড়ায় ঘুরে অহংকারে
ক্রীড়াঙ্গনে প্রতাপ দেখায়, ভূষে নোবেল পুরস্কারে
মা কেনো তার রিক্ত ভবে, দীন কেন তার ভুষন হবে
অশান্তি আর অভাব কেন, তার দুয়ারে নিত্য র’বে
ফারাক্কা আর টিপাইমুখে পারবে কি আর রুখতে গতি
চৌদ্দ কোটির সংগ্রামে যার এগিয়ে চলা সমুখ প্রতি
হয় যদি সে ভুলুন্ঠিত, শ্যামল সবুজ মায়ের আঁচল
কোন ছেলে তার থাকবে বসে ঘরের কোনে নিথর নিচল
সন্তানে কি পরবে চুড়ি করলে কেহ মা’র অপমান
সকল আগল ভাঙবে তারা থাকবে যতক্ষন দেহে প্রাণ
লাল সবুজের এই পতাকা ওড়বে হাওয়ায় বিশ্বভরে
বাংলাদেশের নাম যতদিন থাকবে বেঁচে ধরার পরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


