কাম-হরিনী বিচরন করে চির বসন্তের বনে
অধরা’র প্রেমে মগ্নতা আজ আমার চারপাশে
নীলাম্বরের মেঘের রথে চেপে দেহ মন ভাসে
অনুরাগের ফল্গুধারা বয়ে চলে অন্তর গহনে
কাম-হরিনী বিচরন করে চির বসন্তের বনে
মদিরার সর্বভোলা নেশা ঢুলু ঢুল আঁখি জুড়ে
হৃদয়ের তার কাঁপে সারেগামা’র সাত সুরে
মোহিত হয়ে আছে যেন স্বর্গের নন্দন কানন
উন্মত্ত ফুলেল সুবাসে, রিনিঝিনি অনুরণন
কামনার শিশিরে সিক্ত শরদিন্দু আকাশে
অধরা’র প্রেমে মগ্নতা আজ আমার চারপাশে
ধরা’র মাঝে ধরা যায়না যাকে, মুক্ত অধরা
মানবীর দেহ মর্ত্যের মাঝে, স্বর্গের অপ্সরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




