somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ হিসেবে জীবনের সবচেয়ে বড় সার্থকতা ।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষ হিসেবে জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো আপনি অন্য মানুষের মনে কতোটা হাসি ফোঁটাতে পারছেন। মানুষের জীবন দিন দিন জটিল হয়ে যাচ্ছে। মনে সুখ নেই, আনন্দ নেই। নানা জটিলতা, নানা দুশ্চিন্তা মানুষকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। এই সুখহীন সমাজে আপনার আচরণে, আপনার কথায় কিংবা আপনার সহযোগিতায় যদি অন্য একজন মানুষের মুখে হাসি ফোটে তাহলে তা থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন কেনো? অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ থেকে বঞ্চিত।

একজন মানুষকে সবসময় তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করা অন্যায়। আপনার প্রতিবেশী যে মানুষটা দিনরাত জীবন সংগ্রামে লিপ্ত, পথিমধ্যে সে আপনাকে দেখলেই মিষ্টি হেসে কুশল জিজ্ঞেস করে, ‘কেমন আছেন?’ আহা আপনার কতোই না ভালো লাগে। একদিন সে আপনাকে দেখেও দেখলো না। চলে গেলো দ্রুত। আপনি তাকে ডাকলেন। তিনি শুনলেন না। আপনি ভাবলেন, ‘লোকটার ভাব বেড়ে গেছে।’ আপনি কথা বলা বন্ধ করে দিলেন। তার খোঁজ আপনি আর রাখেন না।

অথচ আপনি জানেন না এই মানুষটার ভেতর কি চলছে। হয়তো তার বাবা কিংবা তার বিবি ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে। হয়তো তার ছেলে-মেয়ে ভীষণ কোন ফ্যাসাদে পড়ে তার ওপর ভীষণ দুর্ভাবনার ভার চাপিয়ে দিয়েছে। সেই দুশ্চিন্তা, সেই দুর্ভাবনার ভারে তিনি আপনাকে লক্ষ্য করেননি কিংবা আপনার ডাক তার কানে যায়নি। আহ! আপনি তার থেকে মুখ ফিরিয়ে কতো অন্যায়ই না করলেন। তার এই দুঃসময়ে আপনার একটু সুন্দর কথা কিংব সঙ্গ তার ব্যথা কিছুটা হলেও প্রশমিত করতে পারতো। কিন্তু উল্টো আপনি তার ব্যথা আরও বাড়িয়ে দিলেন।

মানুষকে ভালোবাসতে হবে প্রতিদানের আশা না করে। মানুষ হিসেবে আপনার কাছ থেকে সুন্দর ব্যবহার পাওয়া অপর একজন মানুষের হক কিংবা এটা তার অধিকার। আপনি তো পশু নন। শুধু মানুষ কেনো জানোয়ারের প্রতিও সদয় হওয়া দরকার, এজন্যই যে আপনি মানুষ। সকল সৃষ্ট জীবই সৃষ্টিকর্তার পরিজন আর সেই ব্যক্তিই উত্তম যে তাঁর (সৃষ্টিকর্তার) পরিজনদের প্রতি অনুগ্রহশীল।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×