somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্বপ্ন ২০২১

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লক্ষীপুর-৩ আসনের একজন স্থায়ী বাসিন্দা। শৈশব বাবার মুখে শুনেছি মুক্তিযুদ্ধের গল্প, শুনেছি স্বাধীন বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা। স্বপ্নের কথা শুনতে শুনতে কখন যে আমিও আমার দেশ ও এলাকা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি বলতে পারব না। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদ্জাপিত হবে। এই সুবর্ণজয়ন্তী সফল করতে আমার এলাকা নিয়ে আমার ‘২০২১ সালের স্বপ্ন '-কথা তুলে ধরছি। আমি স্বপ্ন দেখি প্রান্তীক কৃষকশ্রেণীর মাঝে বিনামূল্যে সার, বীজ ও বনায়নের জন্য চারাগাছ বিতরণ করা হবে, পাট ও কৃষিজাত পণ্য তৈরী একটি কারখানা হবে, অত্যাধুনিক গবেষণাগারসহ একটি বিশ্ববিদ্যালয় হবে, একটি রেল ষ্টেশন হবে, এলাকায় নিজস্ব একটি এফ.এম রেডিও ষ্টেশন থাকবে। যার মাধ্যমে নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা তৈরী করবে, কৃষি তথ্য, স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব, সরকার এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছে, একজন নাগরিকের কোন অসুবিধা হলে কোথায় গেলে প্রয়োজনীয় সাহায্য পাবে এবং জন কল্যাণকর বিভিন্ন অনুষ্ঠান দল মতের উপরে থেকে সঠিক তথ্য পরিবেশন করবে। আমার এলাকায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ থাকবে। পঁচনশীল কৃষিজাত পণ্য সংরক্ষনের জন্য একটি হিমাগার থাকবে, এতিমখানা হবে। পর্যাপ্ত শিক্ষক, চিকিৎসকসহ স্কুল-কলেজ ও হাসপাতাল থাকবে, ঔষধ ও শিক্ষা সামগ্রী বিনা মূল্যে প্রদান করা হবে। বেকার, বিধবা, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা থাকবে। প্রতিটি ইউনিয়নে উন্নতমানের লাইব্রেরী, শিশু পার্ক হবে। বর্তমানে থাকা ষ্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের হবে। আমার শহরে পরিবেশ বান্ধব যানবাহন, যোগাযোগের আধুনিক ব্যবস্থা থাকবে। আমার এলাকা সন্ত্রাসী, চাঁদাবাজী, ডাকাতি, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশুশ্রম মুক্ত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম থাকবে, পাশাপাশি তাদের জন্য সফল অপারেশন মানি ব্যবস্থা থাকবে। ন্যায্য মূল্যে ভেজাল মুক্ত খাবার প্রতিটি নাগরিক পাবে। এলাকার খাল গুলোতে আগের মত স্রোত প্রবাহিত হবে। আমি আরও স্বপ্ন দেখি আমার এলাকার যুদ্ধাপরাধীরা শাস্তি পাবে এবং মুক্তি যোদ্ধারা যোগ্য সম্মান পাবে এবং আমার এলাকার সাংসদ ক্লান্তিহীন ভাবে তার নির্বাচনী ওয়াদা পূরণ করে চলছেন।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের উন্নয়ন হবে, তবে নির্দেশনা আসবে সীমান্তের ওপার থেকে ...

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

×