somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে এসো প্রিয়তমা, চলে এসো..

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
প্রিয়তমা, শোনো স্ট্রেটকার্টই বলছি-
নিয়মের বেড়াজাল মেইনটেন আমাকে দিয়ে হবেনা
কখনো হয়নি, হবেওনা...

তুমিতো ভালো করেই জানো
আমি প্রচণ্ড রকমের এলোমেলো আর আত্মভোলা
কিছুটা পাগলাটে টাইপের ।
কখনো শিখিনি ওসব মেইনটেন হয় কিভাবে
এলে, এখনি এমনি এমনিই এসো
মেঘের রোদেলা দুপুরে দেখো কতটা এলোমেলো !

আমিতো জানি, আমাকে ছাড়া চলবেনা তোমার
চলছেনা আমারো
তাই বলি, এ জীবনে এসো এখনই !
জানাতে হবেনা কাউকেই, সঙ্গেও আনতে হবেনা কিছুই
খুব যতনে আমার তোমাকে নিয়ে চলে এসো
আসার পথে হৃদয় পেতেছি খানিকখানি বিপদও হবেনা তোমার ।

অপেক্ষা ? আবার কেনো ? রাখতে চেয়ো না টিয়ে পাখি
এই অপেক্ষাটুকুই অভিমান, সহ্য হচ্ছেনা
সহ্য হচ্ছেনা একদমই !
দেখো, যা দেখার দেখে নিয়েছি আমি
দেখেছো তুমিও...
অজস্রবার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে বুঝেছিও যা বোঝার
জেনে নাও এই আড়ালটুকুও নয়, একদমই নয়
চুমুর বদলে এসো এবার দস্যুতাই সুদে-আসলে !

বলো শুধু কী আমি একাই জানি, তোমার ভেতরে ভেতরেও
প্রস্তুতি কত শত !
দেখো, জেনে গেছে সায়দাবাদ-কমলাপুর
জেনে গেছে সংসদভবন কিংবা জিয়া উদ্যানও আজ !
তাই বলি প্রিয়তমা এখনই উন্মুখ হও
এসো শোষণে আশ্লেষে এসো, এসো প্রগাড় অনুভবেও ।
তুমিতো জানো, তোমাকে ছাড়া চলছেনা আর
এবারে নাহয় চলেই এলে-
জানাতে হবেনা কাউকেই, সঙ্গেও আনতে হবেনা কিছুই
আমার তোমাকে সযতনে নিয়ে চলে এসো
আসার পথে হৃদয় পেতেছি খানিকখানি বিপদও হবেনা তোমার ।

তোমার জন্য আমি কিংবা আমার জন্য তুমি
এ গল্পটাই পড়িয়ো কিংবা শুনিয়ো নাহয়
না যাও, কথা দিলাম খুব বেশী দস্যুতাও করবো না
এই ধরো, ব্রা’র রংটা মেরুন নাকি গোলাপি ছিলো সেদিন ?
মেরুন কিংবা গোলাপি রংটাই চিনিয়ো নাহয়
প্রেমের জোনাকি সাজিয়ে অতঃপর প্রতীক্ষায় রেখো
কথা দিচ্ছি-
অজস্র জীবনেও ধরা না দিলেও তোমায় ছুঁয়েও দেখবো না ।
এসো, এখনই নাহয় চলে এসো-
দূরত্ব নামক এই অভিমানটুকুই সহ্য হচ্ছেনা, হচ্ছেনা একদমই !

১৮ মার্চ ২০১৩
বিকেল, উত্তরা ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×