কবিতার জন্য আমাদেরকে সমকাল ধারণ করতে হবে------- কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নব্বই দশকের শক্তিমান কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া বলেন-সাহিত্য হলো আত্ম-উপলব্ধির শৈল্পিক মাধ্যম। আর সাহিত্যের সবচাইতে শ্রেষ্টতম শিল্প হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে আত্ম-উপলব্ধির শৈল্পিক ভাষায়ন। শুধু মনের ভাষাকে ছন্দবদ্ধ করে প্রকাশ করার নাম কবিতা নয়। তা অতি প্রাচীনকালে ছিলো। আজ আর ছন্দমিল-আন্তমিলের সরল বক্তব্য দিয়ে কবিতা হয় না। সমকালে কবিতা অনেক কিছু। কবিতার জন্য আমাদেরকে সমকাল ধারণ করতে হবে। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ মবনুর সভাপতিত্বে এবং মামুন হোসেন বেলালের পরিচালনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ কেমুসাস হলে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান আলোচকের বক্তব্যে নব্বই দশকের শক্তিমার কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া একথাগুলো বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট্য কবি মুকুল চৌধুরী, কেমুসাসের সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সদস্য কবি মুহিত চৌধুরী, জিটিভির সিলেট প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী দিপু। আহমদ আলী সিদ্দিকের কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে সর্বজনাব কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, রাশেদ মাকসুদ অনিদ, শরিফ আবু বকর, মামুন হোসেন বেলাল, সৈয়দ কামরুল হাসান, মাসুদা সিদ্দিকা রুহী, সৈয়দ মুকতদা হামিদ, শামীমা কালাম, সুফিয়া জমির ডেইজি, সৈয়দ মবনু, সিরাজুল হক, ইনজিনিয়ার নাসির উদ্দিন, আব্দুশ শহিদ মাটি প্রমূখ। সাধু ভাষায় রম্য রচনা পাঠ করেন কবি মুহিত চৌধুরী, প্রবন্ধ পাঠ করেন সালেহ আহমেদ ফুয়াদ এবং মাহবুব হোসেন। গান গেয়ে আসরকে প্রাঞ্জল করে তোলেন সৈয়দ মাহবুব এলাহী এবং মিসবাহ উদ্দিন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।