somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ট্রাফিক আইন ও পরিবহন ধর্মঘট।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার পর থেকেই পরিবহন শ্রমিকরা যে ধর্মঘট ডেকেছে তা কেবলি শ্রমিক নেতাদের গা বাঁচানো বা লোক দেখানো। এসব অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই তা তারাও জানে। শুধু শুধু দু-চারদিন মানুষের ভোগান্তি আর শ্রমিকের পেটে লাথি মারা ব্যাতিত এ আন্দোলন থেকে ভালো কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। প্রকৃত পক্ষেই যদি শ্রমিক নেতাদের শ্রমিকদের পক্ষে কাজ করার ইচ্ছে থাকত তাহলে তারা নতুন ট্রাফিক আইন সংসধনের দাবিতে ধর্মঘট না করে বিআরটিএর ঘুষ বানিজ্য এবং হয়রানি বন্ধে সরকারকে কঠিন পদক্ষেপ নিতে এবং বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করার দাবিতে ধর্মঘটের ডাক দিতো। এক্ষেত্রে দেশের সকল জনগন তাদের দাবির সঙ্গে একমত পোষন করতো। কিন্তু তারা সেটা করবে না।
কেন করবে?
নেতা তো আর শ্রমিক না। নেতার ঘরের চুলা তো এক দিনের জন্যও বন্ধ থাকবে না। সে শ্রমিকের ঘাড়ে পা রেখে বিশেষ সুবিধা প্রাপ্ত ব্যাক্তি, সাধারন শ্রমিক ভাইয়েরা হয়ত তা জানে কিংবা জানে না।
ট্রাফিক আইন এবং বিআরটিএর পরিবর্তন দুটোই সমান এবং সমান্তরালে হওয়া উচিত। কিছুদিন আগে আমার এক সহকর্মী সহ লক্ষীপুর বিআরটিএ অফিসে গেলাম তার গাড়ীর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য। বেচারা লক্ষীপুর থাকাকালীন বাইক কিনেছিল, বরিশাল থেকে আগের দিন রাতে এসেছে ফিঙ্গার প্রিন্ট দেয়ার জন্য। সকাল নয়টা ত্রিশ মিনিটে অফিস খোলার কথা ধাকলেও দশটায় অফিস খোলা হল। এরপর যখন ফ্রিঙ্গার প্রিন্ট দিতে ভিতরে ঢোকা হল তখন সেখান থেকে বলা হলো, আজ ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে না পরের দিন আসেন, আজ কার্ড বিতারন করা হবে। অথচ ঐ সময় কার্ড নেয়ার জন্য তেমন কাউকে দেখি নাই, সব মিলিয়ে দু তিনজন লোক, তেমন ভিরও ছিল না। তাছাড়া নোটিশ বোর্ডে কার্ড বিতারনের যে তারিখ দেওয়া রয়েছে তাতে ঐ দিনের কথা উল্ল্যেখ নাই। সংগত কারনেই এক ভাইকে ফোন করা হল। না তিনি কোন রাজনৈতিক নেতা নয়, শো-রুমে কর্মরত কোন এক ব্যাক্তি। তিনি বললো, আবার ভিতরে যান গিয়ে আমার নাম বলেন। এবার ভিতরে গিয়ে অমুক ভাইয়ের কথা বলতেই কাজ হয়ে গেল। দের থেকে দু মিনিটের কাজ, অথচ এতটুকুই সে প্রথমে করে দিতে চায়নি। অবশেষে বুঝতে পারলাম কেবল সরকার নয় শো-রুম হতেও তাকে প্রতি মাসে তাকে বেতন দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×