এই শ্রাবণে বন্ধু তুমি বৃষ্টিতে খুব ভিজো কি?
একলা একলা উদাস মনে আমায় তুমি খুজো কি?
দূর আকাশে যায় যে ভেসে শুভ্র মেঘের ভেলা,
বন্ধু তোমায় খুজছি আমি এই শ্রাবণের সন্ধ্যাবেলা।
মেঘে মেঘে রঙ মাখিয়ে তোমায় আকিঁ বারবার,
বন্ধু তুমি থাকলে দূরে সময় যে কাটেনা আমার।
বৃষ্টি ঝরে টুপুর-টাপুর ভিজে যায় এ শহর,
রাত্রি শেষে দিনের শুরু আঁধারেই তবু আমার ঘর।
বৃষ্টিছন্দে মাতাল সবাই, থাকে যেন পড়ে,
আমি মাতাল তোমার মাঝে, তুমিই ভাবনাজুড়ে।
বৃষ্টি দেখে তোমার মনে আসে কি কোনোদিন-
সেই যে একবার ব্যাস্ত পথে তুমি আমি জলে বিলীন।
এই শ্রাবণে বন্ধু তুমি- বলোনা আছো কেমন?
বৃষ্টিতে স্বপ্ন ভিজে- আমি আছি যেমন তেমন…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


