ভাবনার রঙে নীল ছড়িয়ে চলে গেলে তুমি দূরে,
নীলে নীলে নীলাভ পৃথিবী আমার দৃষ্টিজুড়ে।
ভুল ছিলো কি কল্পনাটা- ভুল ছিলো কি সব আশা,
তুমি কেমন করে পারলে যেতে তুচ্ছ করে ভালোবাসা।
রঙ ছিলোনা তোমার কথায় অন্ধকারের ভীড়ে,
বুঝতোনা মন- বসত কার তোমার মনের ঘরে।
মনের ঘরে তারে রেখে দিলে তুমি তালা-
উজার করে হৃদয় দোয়ার, পেলাম অবহেলা…
এসেছিলে আজ রাতে তুমি স্বপ্নের বাতায়নে
রাতটা যে তাই মাটি হলো অকারণ জাগরণে।
রাতের হাওয়ায় আসলো ভেসে সকরুণ এক সূর-
তুমি সুখে নেই, তুমি সুখে নেই- সুখ আজ বহুদূর…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


