somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একগ্লাস রাবড়ি ও দুরন্ত এক্সপ্রেসের দুইদিন...! (ভ্রমণ রম্য!)

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমবার ভারত গিয়েছি। উত্তেজনায় বাংলার অনেক চাল্লু মালও তাই ধরা খেয়ে ছিলো সেবার। দিল্লী ষ্টেশনের পাশেই এক বটতলার ক্যাপের দোকানে। ১০ রুপীর রুমাল আর ২৫ রুপীর ক্যাপ, মোট ৩৫ রুপীর পন্য কিনতে হয়েছিল পাক্কা ৮০ রুপী দিয়ে! সেই বেদনা ভুলতে আর সেই ভণ্ড সাধুর খপ্পর থেকে বাচার উদযাপন করতে সবাই মিলে চলে গেলাম ইয়া বড় বড় লোহার কড়াইতে ফুটতে থাকা সীমাহীন গরুর দুধের রাবড়ি ও মিষ্টান্নর দোকানে।

কি খাবো, রাবড়ি না মিষ্টি? মিষ্টি নাকি রাবড়ি? মত-দ্বিমত করতে না করতে মতামত এলো মিষ্টিতো কমন একটা খাবার, রাবড়িটাই বরং আনকমন। সুতরাং দিল্লীতে এলাম অথচ রাবড়ি খেলামনা তা কি করে হয়। তাই মিষ্টি বাদ, রাবড়িতেই বেশী ভোট পড়লো। আর তাই রাবড়িরই অর্ডার দেয়া হল। সে কি গ্লাসের সাইজ, বিশাল বিশাল কাঁসার এক একটা গ্লাস! যার এক গ্লাসেই প্রায় এক লিটার রাবড়ি এঁটে যাবে! এতোই বড়!

একজন রাবড়ি খাবেনা। তার পছন্দ হয়নি। সে মিষ্টি খাবে। কিন্তু না, সবাই যা খাবে তাই খেতে হবে। তার চেয়েও বড় কথা, দিল্লী এসেছ অথচ রাবড়ি খাবেনা, সে কি করে হয়? তোকে রাবড়িই খেতে হবে। আমরা তো আছি নাকি? সুতরাং আমাদের পিড়াপিড়ি আর জোরাজুরিতে সে অবশেষে রাবড়ি নিল এবং নাক বন্ধ করে এক টানে শেষ করে দিল! প্রায় এক লিটার রাবড়ি! সবাই শেষ করলো। একজন তো দুই গ্লাস মেরে দিলো!

এবার শুরু হল খেলা, টালমাটাল অবস্থা! যে রাবড়ি খেতে চায়নি সে এবার টলতে লাগলেন! তার নাকি ভালো লাগছেনা। মাথা ঝিমঝিম করছে আর গা গুলিয়ে উঠছে! হাটতে পারছেনা। কথা বলতে ইচ্ছা করছেনা, এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করছে! রাবড়িতে ধরেছে! আসলে অভক্তি করে খেয়েছে, তাই মানসিক একটা অসস্থি আর অস্থিরতায় ভুগছে। পুরোটাই মানসিক সমস্যা ছাড়া আর কিছুই না। তাকে নিয়ে কোন মতে ষ্টেশনে দাড়িয়ে থাকা দুরন্ত একপ্রেসে উঠে পরলাম। নির্ধারিত সময়ের বেশ আগে ভাগেই।

দিল্লী শহরের জৌলুশ আর একটু উপভোগ করবো, তা আর হলনা। কি আর করার। থ্রি টায়ার আসনে গিয়ে তিনি রাবড়ির আর আমরা তার এটা-সেটা উদ্ধার করতে লাগলাম! রাবড়ি-ই খেতে পারবিনা তাহলে তুই ভারত এলি কেন রে? আর তার কথা ভারত এলেই যে যা পাব তাই খাব এটাই বা কেমন কথা? দুই যুক্তিই ঠিক। সুতরাং কেউই কাউকে ছেড়ে কথা কইছেনা।

ঝাঁকুনি দিয়ে ট্রেন ছাড়লো। আর ট্রেনের সেই ঝাঁকুনিতে তার পেটেও ঝাঁকুনি লাগলো। যে কারণে কোন রকম নোটিশ ছাড়াই সে এক দৌড়ে টয়লেটে! গেলো তো গেলোই আর ফেরার কোন নাম নেই! প্রায় ৩০ মিনিট হয়ে গেল, কিন্তু রাবড়ির আর খবর নাই! গেলো কই আসলে? আসলে সেই ভ্রমনে দিল্লীতে রাবড়ি খাবার পর থেকেই তার নাম হয়ে গিয়েছিল রাবড়ি! ৩০ মিনিট পরে রাবড়ি ফিরলো! এক জনের জিজ্ঞাসা, কিরে পুরা রাবড়িই কি ঝেড়ে আসলি নাকি? তার মুখে কোন কথা নাই। চুপ, একদম চুপ। মিইয়ে গেছে একেবারে।

কয়েক মিনিট যেতে না যেতেই আবার দৌড়, এই দৌড় আর সেই দৌড়, পুরা রাবড়ি দৌড়! এরপর তার দৌড়ের নামই হয়ে গিয়েছিল রাবড়ি দৌড়! রাবড়ির, রাবড়ি দৌড়! রাবড়ি আসে রাবড়ি যায়, না বসে না সোয়, শুধু দৌড়ায় আর বাথরুমে যায়। তার এই রাবড়ি দৌড়ের সামান্ন সহায় হয়ে আমরা তিন তলার বদলে তাকে দোতালার বিছানায় স্থানান্তর করেছিলাম। ওই অতটুকুই।

এরপর বিভিন্ন রকম খাবার আসে সে আর কিছুই খায়না। তার খাবার সব আমরা খাই আর প্যাকেট করা খাবার গুলো সে তার ব্যাগের পকেটে! আমরাও যে ব্যাগে পুরিনি তা নয় একেবারে, অনেকেই হয়তো এটা করে থাকে।

বেশ সুন্দর-সুন্দর, ছোট-ছোট সব প্যাকেট। চা-কফি-চিনি-দুধ-জেলি-বিস্কিট সব কিছুর মিনি-মিনি সাইজের আকর্ষণীয় ক্ষুদে প্যাকেট। দুই একটা ব্যাগে না পুরে লোভ সামলানো মুশকিল! আরো যদি হয় প্রথম প্রথম ভ্রমন আর একেবারেই প্রথম এমন অভিজ্ঞতা তো কথাই নেই। সুতরাং সেবার খাবার চেয়ে খাবারের প্যাকেট জাত মিনি মিনি সুলভ সংগ্রহেই বেশী ব্যাস্ত ছিলাম। উপরি হিসেবে ছিলো, রাবড়ির খাবার গুলো না খাওয়ার অতিরিক্ত বিলাসিতা!

সন্ধ্যা হল রাত, রাত থেকে ভোর, আর ভোর থেকে সকাল। ট্রেন লেট থাকতে সকাল গিয়ে পৌঁছালো পরদিন দুপুরে। সুতরাং ঘণ্টার হিসেবে একদিন না হলেও দিনের হিসেবে দুই দিন প্রায়। কারণ আগেরদিন বিকেল থেকে পরদিন দুপুর পর্যন্ত সেই দুরন্ত একপ্রেসেই কাটালাম। আর আমাদের রাবড়ি? তার ছিল দুইটাই কাজ, টয়লেটে যাওয়া আর টয়লেটে যাওয়া-আসার অবসরের সময়টুকু শুয়ে বা ঘুমিয়ে কাটানো!

এভাবেই কেটে গেল তার দুরন্ত এক্সপ্রেসের দুই দিন! তাই দুরন্ত এক্সপ্রেসের সেই ভ্রমন টুকুর নাম দিয়েছিলাম......

একগ্লাস রাবড়ি ও দুরন্ত এক্সপ্রেসের দুইদিন!

কোলকাত্তাকা ল্যাড়কা, দিল্লীছে অ্যায়া...!! পরের গল্প
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×