মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই আমি চোখ বন্ধ করি,
আমার স্বপ্নের এক নতুন জগৎ খুলে যায়।
আমি তোমাকে আমার সেই স্বপ্নের মাঝে আজীবন ধরে রাখতে চাই।
বাস্তবতায় হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে,
কিন্তু আমার স্বপ্নে তোমার কোনো শেষ নেই।
সেখানে আমাদের ভালোবাসার কোনো সীমানা নেই,
কোনো বিদায়ের ভয় নেই।
বাস্তবতা যেখানে এসে থমকে দাঁড়ায়,
আমার স্বপ্ন সেখান থেকেই শুরু হয়।
আমার সেই অন্তহীন স্বপ্নের দেশে তুমি শুধুই আমার।
প্রতিদিন চোখ বন্ধ করলেই আমি তোমাকে নতুন করে খুঁজে পাই।
আমার এই চিরন্তন স্বপ্নের রাজত্বে তোমাকে স্বাগত।
ইতি,তোমার ভালোবাসার একজন।
পাদটীকা : বাংলার আকাশে তোমার ব্যস্ততা ... ... ...
এতটা ক্রোধ জমা ছিল বুকে? নাকি ওটা ছিল শুধু অভিমান?
চা মেঘের তৃষ্ণায় যেমন বাঁচে,তুমি দিলে সেই শক্তির টান।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



