somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের টুমলিং...... (স্বপ্নের সান্দাকুফু-৬)

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টুমলিং, কি সুন্দর মিষ্টি-আদুরে আর আহ্লাদি একটা নাম! অন্তত আমার কাছে তো তাই-ই। প্রথম যখন এই নামটার কথা শুনি, ভেবেছিলাম কোন পাখির বা পাহাড়ি ফুলের নাম। আর এই নামটা প্রথম শুনি মাহমুদ ভাইয়ের সান্দাকুফু অভিযানে। পরে পড়তে গিয়ে জানলাম এটা একটা পাহাড়ি পাড়া বা গ্রামের নাম।

কিন্তু প্রথম কাউকে দেখে যেভাবে ভালোলাগা, ভালোবাসা বা প্রেমে পড়া যায়, ঠিক তেমনি এই প্রথমবার এই নামটি শুনেই ভালোলেগেছিল খুব খুব। আর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল একদিন এই পাহাড়ি পাড়া বা গ্রামে যাবো, হাটবো-বসবো কিছুটা সময় কাটাবো একান্তে। অনেকটা না দেখে, নাম শুনেই প্রেমে পড়ার মত!

লেখা পড়ে প্রথম ভেবেছিলাম একদম পাহাড়ের আড়ালে, গাছে-গাছে, সবুজ অরণ্যে আচ্ছাদিত একটি যায়গা হবে। মানসপটে তেমনই একটি ছবি আঁকা হয়েছিল টুমলিং এর। আর তাই যখন টংলু থেকে টুমলিং এর পথে পাহাড়ের রিজ লাইনের উপরে বিছানো পাথরের পথ ধরে যাচ্ছিলাম, একপাশে খাড়া পাহাড়, এক পাশে গভীর পাহাড়ি খাদের কিনার ধরে, যার ওপাশে আবার রয়েছে বড়-বড় আরও আরও পাহাড়, আরও দূরে হিমালয়ের পাহাড় সারি। মনে মনে খানিকটা রমাঞ্চিত হচ্ছিলাম কল্পনায় আঁকা টুমলিং এর ছবিটার কথা ভেবে। এখান থেকে টুমলিং মাত্র এক থেকে দেড় কিলো।

একটু একটু করে এগোচ্ছি, আর একটু একটু করে শিহরিত হচ্ছিলাম টুমলিংকে দেখতে পাবো বলে। আর সেই রোমাঞ্চ আরও বেড়ে গিয়েছিল যখন আমাদের নেপালি বন্ধু জানালো আজ আমরা টুমলিং এই রাত্রি যাপন করবো। এটা ভাবতেই পারিনি। শুধু যেখানে টুমলিং এ কিছু সময় কাটানোর স্বপ্ন দেখেছিলাম, দেখানে একটি দুপুর থেকে বিকেল, সন্ধা এমনকি রাতেও থাকা হবে ভাবিনি। তাই পাহাড়ে ৪ ঘণ্টা হাটার ক্লান্তি নিমিষেই দূর হয়েগিয়েছিল সেই আকস্মিক আনন্দে।

একটি পাহাড়ের চুড়ায় উঠতেই দূরে দেখা গেল, সেই কল্পনার জ্বাল বোনা টুমলিং এর পাহাড়ি পাড়া বা গ্রাম। ওই যে চোখের সামনেই। তবে নামতে হবে এই পাহাড় থেকে, যেতে হবে দুই পাহাড়ের একবারে কোলের মধ্যে। হ্যাঁ আসলেই তাই টুমলিংটা ঠিক ঠিক কোন পাহাড়ের চুড়া নয়, নয় কোন পাহাড়ের পিঠ বা পাদদেশ, এটি ঠিক দুই পাহাড়ের মিলন ঘটিয়েছে, ওরা কোলের দোলা দিয়ে যেন! যার নিচে নেমে গেছে বেশ কয়েকটি পাহাড়। আর কাছে-দূরে পাহাড়ের সিঁড়ি সারি সারি সেতো আছেই অপলক চেয়ে ওই টুমলিং এর দিকে। যেন অনেক পাহাড় মিলে দিচ্ছে পাহারা, প্রিয় টুমলিং এর রঙিন ফুল আর বর্ণীল ঘর-বাড়িগুলোকে।

পাথরের পথ ধরে ধীরে-ধীরে, ছবি তুলতে-তুলতে নেমে পড়লাম পাহাড়ের কোলে, টুমলিং এ। গিয়েই চারিদিকের পাহাড়ের দিকে দৃষ্টি দিলাম। এখানে পাহাড়ের আচরণ এমন যেন, পিছনে ফেলে আসা পাহাড়ের চুড়া আপনাকে বিদায় জানাবে ওর মেঘ আর কুয়াসা দিয়ে, আর সামনের পাহাড় গুলো আপনাকে স্বাগত জানাবে একটুখানি রোদের মিষ্টি হাসি দিয়ে। আর সাথে দেবে খানিক দমকা হাওয়া, আপনাকে মেঘে মেঘে ভাসিয়ে নিতে। ফুলেরা দেবে তাদের নানা রঙ ঢেলে আপনার ক্লান্তি দূর করে সতেজ করে দিতে! সত্যি-ই তাই, গিয়েই দেখুন না?

টুমলিং পৌঁছেই, একটি থাকার যায়গা ঠিক করে, সেখানে ব্যাগ রেখে, বেরিয়ে এলাম এক দৌড়ে, রুমে বসে থাকার প্রশ্নই নেই। সে বাতাস আর ঠাণ্ডা যতই হোক। এরপর টুমলিং এর কোলে দুলে-দুলে, দোল খেয়ে, চুমুক দিলাম ধোঁয়া ওঠা কফিতে। আহ, টুমলিং এর মেঘ, ঘিরে ধরা কুয়াসা, ধোঁয়া ওঠা কফি আর চোখ, মন-প্রাণ জড়ানো সবুজ পাহাড়ের হাতছানি। যেন কোন এক স্বর্গের সীমানায় বসে আছি, তুমি-আমি আর আমি-তুমি।

যেখান থেকে পা নড়েনা,
পা নড়লে, প্রাণ সরেনা,
আর,
প্রাণ সরলেও মন নড়েনা।

এক অদ্ভুত মায়া, আর আবেগের আচ্ছন্নতায় ঘিরে ধরা স্বপ্ন আর কল্পনার বাস্তবে এসে পাশে বসে, কাঁধে হাত রেখে, আলতো করে ছুঁয়ে দিয়ে, শিহরিত করে যাওয়া।

গাইডহীন সান্দাকুফু অভিযান...!! (পরের গল্প)

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×