আমার এই গানটা খুবই ভাল লাগে।
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসি
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম, গানের গলা যাচ্ছে যেন মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজব আমি অন্ধকারের সাজ
দেখ আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
তাই এখন চাঁদের ভেতর চন্দ্রবিন্দু খুঁজি
বিমূল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আকি
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সূত্রগুলো উল্ট করে ভুল অঙ্ক কষি
যখন আমি থাকব না আর যেয় আমায় ভুলে
হয়ত ঘড়ির কাটার মত আসব আমি ফিরে
জানি বলছি আবোল-তাবোল উল্টা-পাল্টা কথা
তবুও কেন যাচ্ছে না যে মনের চাপা ব্যাথা
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজব আমি অন্ধকারের সাজ
দেখ আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে
আমার এ পিটাফের গায়ে থাকে যেন লেখা
এতো গান, এই মানুষটা খুব মন্দ না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


