পৃথিবীতে সবচেয়ে কষ্ট মনে হয় কিছু হারিয়ে ফেলার। সেটা যে কোন কিছু্ই হতে পারে, আপনার আমার কাছে হয়তো তেমন মুল্যবান নয় কিন্ত যে হারিয়েছে সেই খালি অনুভব করতে পারছে তার কি গেছে।
গলির মূখে এক পাগলির আনাগোনা ছিলো, আপন মনে কি জানি বকতো সারাক্ষন। মাঝেমাঝে চিৎকার করে জানান দিতো তার কষ্টের কথা- তার বিল্লা হারিয়ে গেছে, বুকের মধ্যে তার কেমন জানি করে! বিল্লা নাকি পাগলির পোষা বিড়াল ছিল, ভূল করে কোথায় তাকে ফেলে এসেছে, বিল্লা তাই হারিয়ে গেছে!
সেদিন আমার বই আলমারি দেখছিলাম, একটা বইয়ের কথা মনে পড়ল। হুমায়ুন আহমেদের লেখা ছায়াসঙ্গী। অনেক ছোট ছিলাম, আব্বুর বইয়ের তাক থেকে নিয়ে পড়েছিলাম লুকিয়ে। এক পৃষ্ঠা পড়ি আর এদিক ওদিক তাকাই; একে তো ভয় পাচ্ছিলাম পড়তে গিয়ে আবার ধরা পরার ভ্য়ও ছিলো। এরপর সুযোগ পেলেই টুক করে পড়তাম আর ভয়ে অস্থির হতাম।
আলমারিতে দেখলাম সেই বইটা নেই। খুঁজলাম অনেক কিন্তু পেলাম না।
আম্মুকে বললাম হুমায়ুন আহমেদের একটা বই পাচ্ছিনা; আম্মু বলল কিনে নিতে - দোকানে তো সব বই ই পাওয়া যায়।
মনটা খারাপ হয়ে গেল, মনে হল কি যেন হারিয়ে গেছে। একটা বই না যেন এক টুকরো স্মৃতি হারিয়ে গেছে। হঠাৎ বুকের ভেতরটা জানি কেমন করে উঠল...
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


