somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ ঃ অ-স্থির আঁখি

১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাদল দিনের প্রথম কিংবা দ্বিতীয় কদম ফুল নয়...
এই মধ্য বর্ষায় কোনো এক বাদল দিনে হাতে কদম ফুল ।
টুপটুপ করে বৃষ্টি ঝরে পড়ছে ...
আর বিন্দু বিন্দু হয়ে জমা হয় কদম ফুলটায় ।
দেখতে অদ্ভুত সুন্দর !

কিংবা কখনো গোলাপ...
লাল গোলাপ , সাদা গোলাপ , হলুদ গোলাপ , গোলাপি গোলাপ ... ।
হাতে নীল গোলাপ এখনো দেখা হয় নি ।
কিন্তু নীল গোলাপ আমার বড্ড পছন্দের ।

হাতে একমুঠো গোলাপ,
টুপটুপ করে বৃষ্টি ঝরে পড়ছে ...
আর বিন্দু বিন্দু হয়ে জমা হয় গোলাপের পাপড়িটায় ।
দেখতে অদ্ভুত সুন্দর !

কিংবা কখনো হাতে নাম না জানা সবুজ পাতা দিয়ে মোড়ানো সাদা ফুল ।
নামটা বড্ড জানতে ইচ্ছে করছে ।
ভাবছি , জিজ্ঞেস করবো ।
আবার ভাবছি , থাক অন্য কোনো দিন জেনে নিব ।
নিত্য দেখি , নিত্য ভাবি – আজ ও অজানায় থেকে গেলো ।
থাক, আর এক দিন ...।

দু হাতের মুঠোয় দুটো ফুল ...
আলতো করে বাঁকানো ।
টুপটুপ করে বৃষ্টি ঝরে পড়ছে ...
আর বিন্দু বিন্দু হয়ে জমা হয় ফুলটায় ।
দেখতে ভারি অদ্ভুত সুন্দর.......!!!

কখনো ছোট্ট মেয়েটার হাতে, কখনো ছোট্ট ছেলেটার হাতে ফুল ।
কখনো এ গাড়ির কাচে আলতো করে টোকা,
কখনো ও গাড়ির কাচে,
একটার পর একটা ... ।
ফুল নেয়ার জন্য মন খারাপ করা আকুতি ... ।

হয়তো হাতের ওই ফুল বিক্রির টাকায় এই মন খারাপ করা মধ্য দুপুরে মিলবে দিনের প্রথম আহার ।

কেউবা ফুল নেয়,
কেউবা গাড়ির কাচে ই খুলে না ।
কখনো ছোট মেয়েটার মুখে হাসি...
তো কখনো ছোট ছেলেটার মুখে ।
হাসিটা বড্ড সুন্দর । বড্ড সুন্দর !!!

......জ্যাম এ । ট্র্যাফিক জ্যাম এ ।
হুড তোলা রিকশায় পেছন দিকে হেলান দিয়ে এসব দেখছি । বৃষ্টি থেকে বাঁচার জন্য পা রঙিন প্লাস্টিক দিয়ে মোড়ানো । তবুও এক ফোঁটা, দু ফোঁটা করে বৃষ্টি এসে মুখে আঁচড় দিয়ে যাচ্ছে । শার্টের হাতা অর্ধেক ভেজা । খানিকটা হেঁটে আসার পর রিকশা পাওয়ায় পায়ে বালু কাঁদা লেগে এখন কেমন একটা অস্বস্তি অনুভব হচ্ছে ।
ভাবছি , কখনো এই বৃষ্টিতেই একটুখানি ভেজার জন্য মন উতলা হয়ে উঠে । আর আজ বৃষ্টি থেকে বাঁচার জন্য ।
ভিজতে যে একেবারেই ইচ্ছে করছে না – এমনটা না । আজও ইচ্ছে করছে । কিন্তু নিরুপায় । এই নিরুপায় হয়েই রিকশায় বসে অপেক্ষা করছি , কখন ‘সিগনাল’ দিবে ... ।

...... একেবারে ঠিক সামনের রিকশায় ‘কাপল’ । দেখি, প্রেয়সীর হাত প্রিয় এর গলায় মমতায় জড়ানো ।
আবার বাম পাশের রিকশায় ও ‘কাপল’ । এবার দেখি , প্রিয় এর হাত প্রেয়সীর কোমরে আলতো করে ছোঁয়ানো ।
পাশের রাস্তায় বিপরীত দিক থেকে আসা রিকশায় শুধু দু জোড়া চোখ ই দেখা যায় ... ।

খানিকক্ষন । খানিকক্ষণ পর ।
এখন তাকিয়ে আছি ডান পাশের গাড়ির পিছনের কাচটায় ।
কোনোটা ছোট্ট , কোনোটা আরেকটু বড় – অনেকগুলো বৃষ্টির ফোঁটা । যেন দিনের আলোয় গাড়ির কাচে আঁধার রাতের এক খণ্ড আকাশ । তারা খসে পড়ে যাওয়ার মতো কখনো বা এক ফোঁটা আরেক ফোঁটার সাথে মিশে নিচে গড়িয়ে পড়ছে । গড়িয়ে পড়ার সময় চকচক করে উঠছে । দেখতে ভারি সুন্দর !

এবার সামনের এ গাড়ি থেকে ও গাড়ি ।
কোথাও লেখা ‘উজজল ভাই’ , কোথাও বা ‘দাদা ভাই’
তো কোথাও লেখা ‘ইসমাইল মিস্ত্রি’ ; আবার কোথাও বা ‘বিকল্প পরিবহন’ ।

আরেকটু ছোট করে... কোথাও লেখা ‘আল্লাহ্‌ সর্বশক্তিমান’ ;
কোথাও বা ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ ;

কিংবা কোথাও লেখা ‘প্রেমের তাজমহল’ ।
তার সামনের গাড়িটায় কি লেখা যেন , ‘ মহাপাপ ............... ।‘


যাহ্‌ শালা , পড়তে পারলাম না । সিগনাল টা ছেড়ে দিল এত তাড়াতাড়ি । আরেকদিন ।
পকেট থেকে মোবাইল টা বের করে দেখি “ ১ টা ঘন্টা আমি জ্যাম এ বসে আছি “ ।
মন্দ না । আবার মন্দ ও বটে ।

‘ কখনো একা একা ই সময় এত ভালো যায় কেন ? ‘ – এখন যেতে যেতে তাই ভাবছি ।
আর বৃষ্টি ।
এখনও টুপটুপ করে পড়ছে ।
পড়ুক ।
মন্দ লাগছে না ।
বেশ ভালো লাগছে ।

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×