somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু মহাব্যবস্থাপক

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যন্ত্রনার মধ্যে আছি। মহাযন্ত্রনা! আমি কত বড় কর্মকর্তা জানি না। কিন্তু অফিসে আমার জি এম, মানে মহা ব্যবস্থাপক আমাকে মহা যন্ত্রনা দিচ্ছেন ইদানিং। তিনি আবার অর্থনীতির জিএম, মানে ফাইন্যান্স ডেপার্টমেনট। চরম দাপটের জায়গা। আমাদের অর্থমন্ত্রীকে দেখেই বুঝা যায়।
আর আমি কি কপালে, কার দোয়ায় যে দায়িত্ব পেলাম সেই 'মানব সম্পদ বিভাগ' যার কাজই মানব কুলের ওঠা-বসা, চলা-ফেরা, কে কি করে, কই যায়? আসে কি না আসে, যায় কি না যায়? কাজ-কাম যা করে তার ওজন কত? মাপ-জোক রাখতে হয়, কারন মানবের সঙ্গে আবার সম্পদ জড়িয়ে আছে। সম্পদের মান (standard) থাকা চাই। এই সব মিলিয়ে আমাকে মানবের সুরতহাল তৈরী রাখতে হয়। আর এইসব করতে গিয়ে আমাকে পুরো গোয়েন্দাগীরি করতে হয়। এক ধরনের গুপ্তচরবৃত্তি। কাকে ছেড়ে কাকে ধরি। আমার অবস্থা তাই 'কোন কুলে ভিড়াই তরী'! শ্যাম-কুল দু'টোই যায় যায় অবস্থা! আমি ছা পোষা মানুষ। জীবনের তলানীতে মনে হয় মাত্র কয়েকটা দিন পড়ে আছে। ভালোয় ভালোয় কাটিয়ে দিতে পারলে চরম স্বস্তি। কিন্তু জিএম সাহেব কি করে বুঝতে পারলেন আমি পরম শান্তিতে আছি, ব্যস্‌ উনি নানা রকম রাস্তা বের করছেন আমার নিদ্‌ হারাম করবার জন্য।
আজ সকালে দপ্তরে বসে আছি। আয়েস করে চা-টা শেষ করলাম। ইন্টারকম বেজে উঠলো.."শফিক সাহেব, কেমন আছেন? আপনি কিন্তু দু'চারটা জিনিষ প্রোভাইড করছেন না।" সেটা আবার কি! জিজ্ঞেস করতেই বললেন, 'ডাইরেক্টর সাহেবের এ্যাটেন্ডেন্স কার্ড, ওদিকে ফাইন্যান্স ডাইরেক্টরের কার্ডও দিচ্ছেন না।' আমার হাত থেকে রিসিভারটা পড়তে পড়তে বেঁচে গেল। 'এদেরও হাজিরা-নথি (attendance record) লাগবে?' 'লাগবে না কেন? তারাও তো বেতনভুক কর্মচারী।' আমার বুঝতে আর কোনই কষ্ট হলো না যে আমার সময় হয়ে গেছে। জিএম সাহেব এইবার আমার নিষ্ক্রান্তের পথ খুঁজে পেয়েছেন। যেই মূহুর্তে আমি এই মহামূল্যবান নথির যোগাড়যন্ত্রে বরুবো, সেই মূহুর্তেই আমার বারোটা বাজার ঘন্টাধ্বনি বেজে উঠবে।
আমি ভাবতে বসলাম, দেশের প্রধানমন্ত্রী হাজিরা নথি মেনটেইন করে কিনা। অথবা মন্ত্রীপরিষদের কি অবস্থা! আমার আর কোন উপায় নেই। এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। যদি কোন ভাবে এই ব্যাপারটা বের করতে পারি তা'হলে আমি গাজী। আর না হ'লে আমার সব শেষ। অর্থ নিয়ে যিনি নাড়া-চাড়া করেন তার তলোয়ারের ধার সব সময়ই বেশী। জয়তু মহাব্যবস্থাপক!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×