সে আমার লাইফ হেল করে দিয়েছিলো। বিত্ত যশ আয়েশের বিনিময়ে সে কেড়ে নিয়েছিলো আমার ছোট ছোট খুশী, মানেহীন পাগলামি আর স্বপ্নগুলা। কিসের একটা মোহে তার কাছে ছুটে গিয়েছিলাম কিন্তু যত দিন পার হলো তার অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে কেবল।
টের পেলাম তার বাইরেরটাই চাকচিক্যময় কিন্তু তার হৃদয় বলে কিছু নেই। তার সান্নিধ্যে থেকে আমি একটু একটু করে হারিয়েছি মনুষ্যত্ব, চাড়া দিয়ে উঠেছিলো আমার ক্ষুদ্রতাগুলো।তাই দম আটকে মারা যাবার আগেই আমি বের হয়ে এসেছি তার নাগাল থেকে। কিংবা বের করে দিয়েছি তাকে আমার জীবন থেকে।
We were not made for each other.
জানি এখনো অনেকে তার প্রেমে পড়ে, তার জাঁকজমক দেখে আকৃষ্ট হয় কিন্তু আমি তার কাছ থেকে প্রাণপণে দূরে থাকতে চাই। আমার জীবনের ১৪টা বছরের হারানো প্রাণ আমি একটু একটু করে ফিরিয়ে আনতে চাই।
সেই বিভীষিকাময় ঢাকা শহর কেবল দূর থেকেই ভালো। সে আমার জন্য নয়, আমিও তার জন্য নই।
আমার ছোটবেলার প্রেম চট্টগ্রাম, আমার শেষ জীবনের ছায়া চট্টগ্রাম। আমাকে এখানেই থাকতে দাও!
প্রথম প্রকাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


