somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিহাদ বনাম যুদ্ধ

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘জেহাদ’ বা ‘জিহাদ’ মূলত আরবী শব্দ। জিহাদ ( جهاد‎), যার অর্থ সংগ্রাম; কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমগ্র শক্তি নিয়োগ করাকে বোঝানো হয়।বর্তমান বিশ্বে জিহাদ বলতে মানুষ তরবারীর যুদ্ধকে বা অস্ত্র-শস্ত্রের যুদ্ধকে বুঝে থাকে, যা মোটেও ঠিক নয়। এই ধারণাটি সৃষ্টি হয়েছেও কিছু স্বার্থন্বেষী, ভ্রান্ত মানসিকতা সম্পন্ন লোকের জন্য। যারা নিজেদের স্বার্থের জন্য অস্ত্র-শস্ত্রের জেহাদটিকে মূল জেহাদ বানিয়ে ফেলেছে। অথচ মূল জেহাদ এটা নয়। ইসলাম ধর্মে মহানবী (সঃ) -এর সঙ্গে কাফেরদের যতগুলো যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধগুলো নিছক নিজেদের আত্মরক্ষার জন্য ছিলো। কাফেরেরা বা অবিশ্বাসীরা যখনই মহানবী (সঃ) ও সাহাবাদের উপর আক্রমণ করেছে তখনই প্রতিহত করতে মহানবী (সঃ) বাধ্য হয়েছেন। ইতিহাসের পাতায় এ সব যুদ্ধকে আমরা কেবল আত্মরক্ষামূলক যুদ্ধ হিসাবেই দেখতে পাই। তাবুকের যুদ্ধে জয়লাভ করার পর মহানবী (সঃ) বলেন, “রাজানা মিনাল জিহাদে সাগিরা ইলাল জিহাদে কাবিরা” অর্থাৎ “আমরা ছোট জেহাদ (জিহাদে সাগিরা) হতে বড় জেহাদের (জিহাদে কাবিরা) দিকে ফিরে এসেছি।”-(তিরমিজি শরীফ)। প্রশ্ন উঠেছিল, বড় জেহাদ বলতে কী বোঝানো হয়েছে? মহানবী (সঃ) বলেছিলেন, আপন নফ্সের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হলো জেহাদে আকবর বা জিহাদে কাবিরা তথা বড় জেহাদ তথা আসল জেহাদ। আর ‘জেহাদে আসগর বা জিহাদে সাগিরা হল ছোট জেহাদ। কাফেরদের বিরুদ্ধে অস্ত্রযুদ্ধে জয়লাভ করাই যদি একমাত্র জেহাদ বলে আমরা ধরে নেই, তাহলে মহানবী (সঃ)’র এরকম উপদেশ দেবার অর্থ কী হতে পারে? আর তিনি জেহাদকে ভাগই বা করে দেখালেন কেন? কেন তিনি অস্ত্র-সস্ত্রের যুদ্ধকে জেহাদে সাগীর বা ছোট জেহাদ বললেন? তাহলে জেহাদে আকবর বলতে তিনি কী বুঝাতে চেয়েছেন? নিজের রিপুদোষগুলোর বিরুদ্ধে তথা ইন্দ্রিয়গুলোর বিরুদ্ধে তথা এক কথায় নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকেই জেহাদে আকবর বলেছেন। মহানবী (সঃ) বলেন, “আল্ মুজাহিদু মান্ জাহাদা নাফসাহু ফি তা আতিল্লা” অর্থাৎ “একমাত্র মোজাহেদ সবসময় নফসের বিরুদ্ধে আল্লাহর অনুগ্রহের জন্য জেহাদে মশগুল থাকে।” জেহাদ দুই প্রকার : প্রথমটি বাহিরের শত্রু হতে আপন ভূখণ্ডকে উদ্ধার করার জেহাদ বা আত্মরক্ষার জেহাদ আর দ্বিতীয়টি হলো আপন নফ্সের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে অবস্থান করছে, উহার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। কারণ, শয়তানকে আল্লাহ দুইটি স্থান ছাড়া আর কোথাও অবস্থান করার অনুমতি দান করেন নি, অর্থাৎ সৃষ্টিজগতের কোথাও শয়তানের থাকবার অনুমতি নাই একমাত্র জিন এবং মানুষের অন্তর ছাড়া। তাই জিন এবং মানুষের অন্তরটি যখন খান্নাসরূপী শয়তান হতে মু্ক্ত হয়ে যায় তখন সমস্ত দেহখানি পাকপবিত্র হয়ে যায়। মানুষ যখন নির্জনে মহানবী (সঃ)’র হেরাগুহার মতো স্থানে একাকী ধ্যানসাধনায় মগ্ন হয়ে নফ্সের সঙ্গে মিশে থাকা খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার জেহাদে রত থাকে তখনই সেই নফ্সটিকে বলা হয় নফ্সে লাউয়ামা তথা সংগ্রামরত নফ্স তথা যুদ্ধরত নফ্স তথা জেহাদে রত থাকা নফ্স। এই জেহাদ বাহিরের অস্ত্র হাতে নিয়ে জেহাদ করা নয়, বরং ধ্যানসাধনায় ডুবে থেকে আপন নফ্স হতে খান্নাসকে তাড়িয়ে দেবার অথবা খান্নাসকে মুসলমান বানিয়ে ফেলার জেহাদ।
পবিত্র কোরআনে- আল্লাহর পথে জেহাদের কথা তথা খান্নাসের বিরুদ্ধে জেহাদের কথা বলা হয়েছে আবার আত্মরক্ষার জন্য কাফেরদের বিরুদ্ধে জেহাদের কথাও বলা হয়েছে।

ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্কে ভয়-শ্রদ্ধা করো, আর তাঁর দিকে অছিলা অন্বেষণ করো, আর তাঁর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। - 5:35

উপরোক্ত আয়াতটিতে আল্লাহর পথে জেহাদ করার কথা বলা হয়েছে। এই জেহাদ তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করার জেহাদ নয়, এই জেহাদ মানুষ হত্যা করার বন্দুক কাঁধে নিয়ে ঘোরাঘুরির জেহাদ নয়, এই জেহাদ আপন নফ্সের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষার উদ্দেশে দেওয়া হয়েছে তাকে তাড়িয়ে দেবার জেহাদ, তাকে মুসলমান বানাবার জেহাদ। এখানে আল্লাহর পথে বলতে কী বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে আল্লাহকে পাবার পথে যে সমস্ত বাধা বিপত্তিগুলো সামনে এসে দাঁড়ায় সেগুলোকে পরাভূত করে সত্যের মধ্যে ডুবে যাবার জেহাদ। ইহা কোনো বৈষয়িক বিষয়ের ভাগ বাঁটোয়ারার জেহাদ নয়।









সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:২৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×