somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য গানের পাখি সানী জুবায়ের...

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গান যদি হৃদয়কে ছুঁতে না পারে, মনকে নাড়াতে না পারে তাহলে সেটা গান নয়, অন্য কিছু।
না এটা কোন মহাপুরুষের বাণী নয়। কোথাও পড়েছি কিনা তাও মনে পড়ছে না। হয়তো একান্ত ব্যক্তিগত উপলব্দি থেকে উঠে আসা একটি লাইন। ব্যক্তি হিসেবে আমি খুব সাধারণ প্রকৃতির ও একজন গান পাগল। এই ক্ষুদ্র জীবনে বহু ধরনের গান শোনা হয়েছে। তবে ক্ল্যাসিকাল ঘরানার গানগুলোই আমাকে বেশি টানে। তেমনি দুজন শিল্পীর গানের সাথে পরিচয় হয়েছিল আমার, ৪/৫ বছর পুর্বে দুসম্পর্কের এক মামার মাধ্যমে। প্রথম শোনাতেই মন ভরেনা, আবার শুনি। এভাবে বার বার শুনতে থাকি এবং আজ অবধি শুনছি। তাদের একজন আরিফুল ইসলাম মিঠু অন্যজন সানী জুবায়ের। আরিফুল ইসলাম মিঠুকে মাঝে মাঝে টিভিতে দেখা যেত, সানী জুবায়েরের "সুরের যাদুকর" এফএম রেডিওতে আকস্মিকভাবে বহুবার শুনেছিলাম। শুনেই মুগ্ধ হয়েছিলাম শিল্পীর গায়কীতে ও গানের কথায়। গানে গানে সানী জুবায়ের জানান দিয়েছিলেন তার আগমনী বার্তা-
“শহরে এসেছে এক সুরের যাদুকর
চোখে তার স্বপ্ন করেছে এখন ভর,
গানে গানে দেবে ভরে বিশ্ব চরাচর।

যার চোখে নেমে আসে যখন তখন
চির-বরষায় ঢাকা মেঘের মাতম
তাকে এনে দেবে সোনা রোদের স্বপন
আরও দেবে ক্লান্তিতে বিনম্র অবসর।

কারো চোখ যদি উঠে বিষাদে ভরে
কারো মন যদি হাহাকার করে মরে
আশার প্রদীপ জ্বেলে দেবে তার ঘরে
তার ছোঁয়া পেয়ে মরু হবে যে সরোবর।“
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
গান: সুরের যাদুকর
অ্যালবাম: অজস্র কবিতা
শিল্পী: সানী জুবায়ের


তখন এই গানটি ব্যাপক সাড়া জাগিয়েছিলো। বহু দিনের ইচ্ছে সানী জুবায়েরের কিছু ভাল লাগা কিছু গান সবার সাথে শেয়ার করার, কিন্তু সাহস পাচ্ছি না। কারণ সানী জুবায়ের আমার চেনা জানা কেউ নয়, স্রেফ আমি তার গানের একজন গুনমুগ্ধ শ্রোতা। যার গান আমার দুঃখরাতের গান, মন খারাপ হলেই শুনি "আজ আমার মন ভালো নেই" মুহুর্তেই মন ভালো হয়ে যায়। সানী জুবায়েরের গান শুনলে বোঝা যায় তিনি কবি জীবনানন্দ দাশের কবিতা দ্বারা প্রভাবিত। এটা তিনি স্পষ্টভাবে বহুবার বলেছেন । তিনি সুইডেনের স্টকহোমের রয়াল ইউনিভার্সিটি কলেজ থেকে মিউজিক কম্পোজিশনের উপর মাস্টার্স করেছেন।
এই পর্যন্ত সানী জুবায়েরের ৫টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে একটি মিক্সড আর বাকিগুলো একক অ্যালবাম। অ্যালবাম গুলো হলো নির্জন স্বাক্ষর, আপনা খেয়াল, অজস্র কবিতা, অদ্ভুত আঁধার এক ও যুগলসন্ধি।

সানী জুবায়েরের সবগুলো গানেরই আলাদা আলাদা বৈশিষ্ট আছে, এর মধ্য থেকে কিছু গানের লিরিক্স শেয়ার করছি

বর্তমান স্বাধীনতার যে চিত্র তা তিনি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন শ্রোতাদের কাছে এভাবে-
"সবাই জানে স্বাধীনতা নামে এক
অদ্ভুত ধরনের শব্দ আছে
কেউ ভাবে স্বাধীনতা মানে হলো
করে ফেলা যখন যা খুশি মনে আসে"


নেই কিছু গানে বলেছেন অন্য ভালবাসার কথা। যে ভালবাসায় শুধু ভালবাসাই থাকবে অন্য কিছু নয়।
"মোহর আমার নেই কিছু,
তবে তারার আলোয় আছে রূপালি আগুন
ভোরের আলোয় আছে সোনা,
শুধু ভালোবাসা চাইলে এসো, নইলে একেবারেই এসো না।“





গান: কেউ কেউ আসে এই পৃথিবীতে
অ্যালবাম: অজস্র কবিতা
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

কেউ কেউ আসে এই পৃথিবীতে
শুধু মন ভেঙ্গে দিতে
কেউ কেউ দেয়না কিছুই
তারা জানে সব কিছু কেড়ে নিতে।

কেউ কেউ কথা দিয়ে
জেনে শুনে যায় সব ভুলে
তারা কারো ব্যাথা ভাবেনা কিছুই।
তারা ভাবে বুঝি গেলো খুব জিতে
তারা পারেনা প্রেমের দাম দিতে।

কেউ কেউ ব্যাথা দিয়ে
অনুশোচনায় যায় ডুবে
তারা কোনদিন পায়না কিছুই।
তারা চিরদিন যায় শুধু হেরে
তারা হারে তবু শেষে যায় জিতে।


গান: নীল আকাশ কালো হলে
অ্যালবাম: অজস্র কবিতা
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

নীল আকাশ কালো হলে
ভালো লাগে না, ভালো লাগে না
নীল আকাশ কালো হলে, ভালো লাগে না
যদি সূর্যটা মাঝে মাঝে না দেয় উঁকি।

কি যে ভালো লাগে?
আমি তাও জানি না
শুধু জানি আমার
কোন কিছুই ভালো লাগেনা।

আমি যেতাম ঠিকই উড়ে
উড়ে যেতে আমার
ছিলো না মানা শুধু ছিলো না
উড়ে যাবার মতো দুটি ডানা।




গান: আজ আমার মন ভালো নেই
অ্যালবাম: নির্জন স্বাক্ষর
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে
কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই

নদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে
তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেই

আলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে
তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই




গান: শুধু শখের জন্য
অ্যালবাম: নির্জন স্বাক্ষর
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

শুধু শখের জন্য প্রাণের বদলে কিনেছি হাজার ফানুস,
আকাশ বুঝেছে, বাতাস বুঝেছে, বোঝেনি কেবল মানুষ ৷

শুধু প্রেমের জন্য জেতার বদলে হেরে গেছি অনায়াসে,
পাহাড় বুঝেছে, সাগর বুঝেছে, বোঝেনি কেবল তা সে ৷
যার পায়ের চিহ্ন রেখেছি আগলে শ্রী মহাদেবের মতো
সেই মেয়েটি দেখলো না শুধু আমার বুকের ক্ষত ৷

শুধু আলোর জন্য বন্ধ জানালা দিয়েছিলাম আমি খুলে,
নিয়তির সাথে যুদ্ধ চলেনা গিয়েছিলাম আমি ভুলে ৷
যার প্রাণের জন্য গেয়েছি গান আমি মরু রাখালের সুরে,
সেই মেয়েটি রয়েছে কি যেন এখনো একলা দূরে ৷




গান: নেই কিছু
অ্যালবাম: নির্জন স্বাক্ষর
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

মোহর আমার নেই কিছু,
তবে তারার আলোয় আছে রূপালি আগুন
ভোরের আলোয় আছে সোনা,
শুধু ভালোবাসা চাইলে এসো, নইলে একেবারেই এসো না।

আকাশে মেঘের রঙ দেখে
আমি ঘরের প্রদীপ এক এক করে জ্বালিয়েছি।
এভাবে বল না কত স্বপ্নের জাল বোনা
ছলনায় দূরে দূরে রইবেই বলে কি আর কাছে আসো না?

দু’হাতে আপন মুখ ঢেকে
আমি চেয়েছি স্মৃতির বাসরটাকে ভুলে যেতে।
চেতনার স্রোত ধরে স্মৃতির নিবিড় আনাগোনা,
ঘুরে ফিরে চেতনায় রইবেই বলে কি স্বশরীরে আসো না?




গান: আর যাই বলো বন্ধু
অ্যালবাম: অজস্র কবিতা
শিল্পী: সানী জুবায়ের

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

আর যাই বলো বন্ধু, মিথ্যে বলো না
আর যাই করো বন্ধু, দুঃখ করো না
সত্যিটাকে ভালোবেসে বরণ করে নাও
তুমি গভীর অন্ধকারে বসেও, আলোর গান গাও।


আমায় যদি দেবেই কিছু, অচল কিছু দাও
সচল হলে মনের ভুলে মন বাজারে
চালিয়ে দেবো তোমার চিহ্নটাও।

আমার যদি নেবেই কিছু, আমূল আমায় নাও
নইলে জাতের হিসেব ভুলে
নিলাম হয়ে যাবে আমার অবশিষ্টটাও।


আরো গান নিয়ে আসুক আমাদের মাঝে এই অন্য গানের পাখি ... সেই কামনায়
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×