somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলাপোকা'র রাজখাবার

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেড রুম থেকে একটা বিটকেলে গন্ধ ধাক্কা মারলো নাজনীনের নাকে। ওয়াক থুহ! কোথা থেকে আসছে এসব! আজও বোধহয় তার স্বামী টয়লেটে ফ্লাস করে আসেননি। তেলাপোকাগুলোকে পেটের ময়লা খাবার সুযোগ করে দিতে প্রায়ই এটা করে থাকেন ঘরের কর্তা মহাশয়।

কথাটা সত্যি। বারেক সাহেবের বাসার টয়লেটে কয়েকটা তেলাপোকা বসবাস করে। সেগুলো কি খেয়ে বেঁচে থাকে তা নিয়ে বিস্তর চিন্তা তার। একদিন আবিস্কার করলেন, কমোডে মলত্যাগ করার পর পেট থেকে বের হওয়া ময়লাগুলোর উপর কিলবিল করছে সেগুলো।

ইউরেকা! এগুলোই তাহলে তেলাপোকাগুলোর খাবার! সেই দিন থেকে নিয়মিত টয়লেট করার পর ফ্লাস করেন না বারেক সাহেব, যাতে করে তেলাপোকাগুলোর ঐ ময়লা খেতে অসুবিধা না হয়।

টয়লেটে ঢুকে কমোডে উঁকি দিয়ে কিছু দেখতে পেলো না নাজনীন। তাহলে, গন্ধ আসছে কোথা থেকে! গা গুলানো গন্ধের উৎস যে এখান থেকেই সে ব্যাপারে নিশ্চিৎ সে।

'এই শুনছো। ঘরের গন্ধটা কোথা থেকে আসছে একটু দেখবে?'

বারেক সাহেব বিছানায় শুয়ে বই পড়ছিলেন। স্ত্রী'র কথা শুনে বই-এর আড়ালে মুখ লুকালেন, যেন কথা শুনতেই পাননি। আজকে একটি কান্ড ঘটিয়েছেন তিনি।

টয়লেটের ময়লাগুলোর উপর তেলাপোকাগুলোকে রোজকার মত আজকেও দেখতে পেয়ে বেশ মায়া হয় তার। আহা! কি হয় তাদেরকে একটু শান্তিতে পায়খানা খেতে দিলে!

অথচ, উনার স্ত্রী সেটা বুঝেন না। তিনি টয়লেট থেকে বেরুলেই ছুটে গিয়ে ফ্লাস করে দেন। তখন আর সেগুলো খেতে পারে না তেলাপোকারা। সেই জন্যে আজ একটা বুদ্ধি করেছেন। পেট থেকে বের হওয়া ময়লাগুলো নিজের হাত দিয়ে উঠিয়ে কমোডের উপরের দিকের ফাঁকে ফাঁকে ভরে দিয়েছেন। যা ব্যাটা তেলাপোকারা, আজ তোদের দিন। পেট ভরে রাজখাবার খা। কেউ তোদের ডিস্টার্ব করবে না।

একটা উটকো গন্ধ তাঁর নাকে এসে লাগলো। ঐ চটকে দেওয়া মলগুলোরই হবে। বারেক সাহেব ব্যাপারটা পুরোপুরি উপেক্ষা করে গেলেন। কয়েকটি প্রাণের সুখের জন্যে একদিন না হয় একটু গন্ধ সহ্য করতেই হলো। তাতে কি আর ক্ষতি বৃদ্ধি হবে!

নাজনীনের চিল্লাচিল্লি কানে না তুলে বইয়ে মনোনিবেশ করলেন বারেক সাহেব।

====
২য় প্রকাশ
========
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×