দৈনিক ইত্তেফাকে গেলো কয়েক সপ্তাহ যাবৎ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশের সিনোমাহলগুলোতে ভালো ব্যবসা হচ্ছে না বলে অনেকেই হল ভেঙ্গে মার্কেট বা গুদাম তৈরী করছেন। আর যেগুলো আছে সেগুলোও যেন কোন রকমে খুড়িয়ে খুড়িয়ে চলছে। এরকম অবস্থায় আমাদের কি কিছু করার আছে? আমারা কি সিনেমা হলগুলোর টিকিয়ে রাখতে গঠনমূলক মতামত প্রদান করতে পারি। সচেতনতা বৃদ্ধি কি একটি উপায় হতে পারে না?
আপনার কি জানা আছে আপনি যে শহরে বাস করেন সে শহরে কতটি সিনেমা হল রয়েছে? তাদের মোট আসন সংখ্যা কত ?
অনুমান করে সবাই বলেন যে ১৫০০ সিনেমা হল থেকে এখন ৭০০টি চালু আছে।
আসলে সারা দেশে ৬৪টি জেলায় জেলাসদর এবং অন্যান্য উপজেলাগুলোসহ সর্বমোট কতটি সিনেমা হল বর্তমানে চালু আছে?
সারাদেশে উক্ত সিনেমা হলগুলোর সর্বমোট আসন সংখ্যা কত?
এই দুটি প্রশ্নের উত্তর জানা খুবই দরকার। যদি কারো উপজেলা বা জেলা পর্যায়ে সিনেমা হলের সংখ্যা এবং আসন সংখ্যা জানা থাকে তাহলে এই ব্লগে তা জানাবেন। এটি আমাদের সিনেমা শিল্পের প্রকৃত অবস্থা বুঝতে সাহায্য করবে।
সেইসাথে আমাদের জানা দরকার সিনেমা হলগুলোর মান কেমন। কেন এ সব হলে দর্শক যাচ্ছে না? যদি মনে করেন এসকল হলগুলো সংস্কার করা দরকার তাহলে আসুন সবাই মিলে বলি।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


