বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েব ঠিকানাগুলো খেয়াল করলে দেখা যাবে যে ঠিকানাগুলোতে কোন অভিন্ন ঢং বা রীতি অনুসরণ করা হয় নি। যেমন নিম্নের কয়টি ঠিকানা দেখলেই তা বোঝা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (http://www.univdhaka.edu)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (http://www.juniv.edu)
লক্ষণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুতে univ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঝে univ ব্যহার করেছে, এছাড়া প্রায় একই রকম ঢং দেখা যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (http://www.sust.edu) এর ঠিকানায়।
কিন্তু আবার কিছু বিশ্ববিদ্যালয়ের ঠিকানা লেখার ঢং হচ্ছে ভিন্ন যেমন-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (http://www.buet.ac.bd)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (http://www.ruet.ac.bd)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (http://www.cuet.ac.bd)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (http://www.kuet.ac.bd)।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (http://www.ru.ac.bd)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (http://www.cu.ac.bd)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (http://www.jnu.ac.bd)
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা আবার আরো একটু ভিন্ন
http://www.nu.edu.bd।
বিশ্ববিদ্যালয়ে এত বিচিত্র পদ্ধতিতে ঠিকনা লেখা কখনোই কাম্য হতে পারে না । এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে যৌথভাবে এগিয়ে আসতে হবে। ঠিক করতে হবে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিকানা লেখার ক্ষেত্রে বৃটিশ ঢং এ Academic এর সংক্ষিপ্ত রূপ ac নাকি আমেরিকান ঢং এ Education এর সংক্ষিপ্ত রূপ edu ব্যবহার করব। সেইসাথে সংক্ষেপে buet, ruet বা kuet ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো্র ঠিকানা লেখতে স্থানের পুরো নাম যেমন ঢাকা, রাজশাহী,চট্রগ্রাম লেখা যায় কিনা তা ভাবে দেখা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


