চালের দাম বাড়ে বাড়ুক ডিসকো নাচুম, সুইচ ব্যাংকে টাকা জমছে চিন্তা কি ?
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলায় যখন স্কুলে পড়তাম তখন মহল্লায় কিংবা স্কুলে ছেলেদের সাথে খেলতে গিয়ে প্রায়ই মারামারিতে জড়াতাম । বিশেষ করে "সমীরণ নেসা" স্কুলে পড়তে মারামারিটা বেশি হতো। তখন এটা ছিলো কমন ব্যাপার । মারামারি শেষে মিটমাটের দায়িত্বে থাকতো প্রতিবেশি বড় ভাইদের উপর । তাদের মধ্যে এক বড় ভাই আবার আমার পাশের বাড়িতে থাকতেন । ছোট বেলা থেকেই তার চোখের সামনে দিয়েই বড় হয়েছি , তাই পক্ষপাতিত্ব ছিলো অবধারিত । এই বড় ভাইয়ের কথাই ছিলো মার খেয়ে আসবি না । মার দিয়ে আসবি । বিচারে মিটমাট করার দায়িত্ব আমাদের । তাই যতোই মেরে আসতাম না কেন , রায়টা আমাদের পক্ষেই থাকতো । বিচারে শেষে গলাগলি করে বাড়ি ফিরে আসতাম। প্রতিপক্ষ যেতো ডাক্টারের কাছে ।
রাতের আধারে তেলের দাম ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়ে ৫ টাকা কমানোয় এতোদিন পর সেই বড় ভাইকে খুব মিস করছি । এই মহান সিদ্ধান্ত নেবার জন্য বড় ভাইকে একটা ধন্যবাদ দেওয়াই যায় । না কমালে, কোন বা..টা ছিড়তাম ? আছে নাকি আমাদের কোন হিম্মত ? চুড়ি পড়ে নর্তকি হওয়া যায়, দাবী দাওয়া আদায় করা যায় না ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন