সিল্কের শাড়ির যত্ন
শুধু পড়লেই হবেনা এর যত্ন আত্তি নিয়ে কিছু জানাবো আজ।
* কোনো প্লাস্টিকের প্যাকেটে সিল্কের শাড়ি স্টোর করতে যাবেন না। এতে শাড়িতে ময়েশ্চার ধরে যাবে।
* পাতলা কাপড়ে মুড়ে সিল্কের শাড়ি রাখুন। স্যাতঁস্যাতে পোকামাকড়ভর্তি জায়গায় শাড়ি রাখবেন না।
*যেকোনো ভারি কাজ, এমব্রয়ডারি ও জারদৌসি কাজ করা থাকলে সিল্কের শাড়ি হ্যাঙ্গারে না ঝুলিয়ে লম্বালম্বিভাবে ভাঁজ করে রাখুন।
*অনেকে ন্যাপ্তহালিন ইউজ করেন, সিল্কের শাড়ির মধ্যে ন্যাপথলিন বল রাখবেন না। এতে শাড়িতে দাগ পড়তে বা নষ্ট হতে পারে। ফ্যাব্রিকে ন্যাপথলিনের গন্ধও রয়ে যাবে।এর পরিবর্তে দারচিনি, লবঙ্গ ব্যবহার করুন।
* কিছুদিন পর পর শাড়ির ভাঁজ বদলে নতুন ভাঁজ করে স্টোর করুন। এতে শাড়িতে ভাঁজ পড়ে ছিঁড়ে যাবে না। বছরে অন্তত একবার শাড়ি খোলা বাতাসে মেলে রাখুন।
*সবচেয়ে ভালো হয় লন্ড্রিতে সিল্কের শাড়ি ইস্ত্রি করতে দিলে । বাড়িতে ইস্ত্রি করতে চাইলে অল্প ভেজা অবস্থা থাকতে থাকতে ইস্ত্রি করুন।
খুব গরম ইস্ত্রি ব্যবহার করবেন না। শাড়ির উল্টো দিকে ইস্ত্রি করুন। শাড়ির পাড় বা আঁচলে এমব্রয়ডারি কাজ করা থাকলে সাদা নরম কাপড় রেখে তার ওপর ইস্ত্রি করুন।
*কখনই সিল্কের শাড়ি পরে মেকআপ না করাই ভালো। হেয়ার স্প্রে, ডিওডরেন্ট, পারফিউম লাগানোর আগে সিল্কের ব্লাউজ, কামিজ বা শাড়ি পরে ফেলুন।
যদি কোনো ভাবে শাড়িতে দাগ লাগে ড্রাই ক্লিন করতে দিন। বাড়িতে দাগ তুলতে চাইলে পানি দিয়ে বা জোরে ঘষবেন না।
দাগ পার্মানেন্ট হয়ে যাবে। ভালো মানের স্টোন রিমুভার বা ড্রাই ক্লিনিং সলভেন্ট বা হোয়াইট পেট্রল ব্যবহার করতে পারেন। তারপর সঙ্গে সঙ্গে ইস্ত্রি করুন। এতে দাগের চারদিকের অংশ নষ্ট হবে না।
*যেকোন তেল-মসলা বা গ্রেভি দাগের ক্ষেত্রে দাগের ওপর ট্যালকম পাউডার ছড়িয়ে দিন।
তারপর ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলে ঠাণ্ডা বা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন। দাগ ওঠানোর জন্য গরম পানি ব্যবহার করবেন না। এতে দাগ আরো বসে যাবে। তারপর তোয়ালে দিয়ে আস্তে আস্তে সিল্কের শাড়ি মুছে নিন।
*কখনোই কড়া রোদে সিল্কের কাপড় শুকাতে দেবেন না। রং হালকা হয়ে যাবে।
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।