somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

সৎ হতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগেনা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করার পর প্রিয় শত্রু বললো কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে যেতে হবে। আনুমানিক রাত্রি সাড়ে নয়টার দিকে আমি বাসা থেকে বেরুলাম জিনিসপত্র কেনার জন্য।

বাসা থেকে হাফ কিলোমিটার দূরের বাজার থেকে কলা ছাড়া বাকি সকল জিনিসপত্র কিনে রিক্সা করে বাসায় আসার পথে আমাদের বাসায় ঢোকার গলির মুখে রিক্সা থেকে নেমে গেলাম কলা কেনার উদ্দেশ্যে।

এখানে ছবির এই আংকেলটি কলা বিক্রি করেন।আমরা নিয়মিত এখান থেকেই কলা কিনি। শুধু তার কাছ থেকে কলা কিনবো বলে আমি সেখান থেকে কলা না কিনে ফিরে এসেছি।

তো যা বলছিলাম, রিক্সা থেকে নেমে আমার হাতের ব্যাগগুলো নিচে আর আমার মোবাইলটা কলা ওয়ালার ভ্যানে রেখে রিক্সা ওয়ালার ভাড়াটা দিয়ে কলা কিনে আমার বাকি জিনিসপত্র নিয়ে বাসায় চলে এলাম।

বাসায় আসার পর কোনো একটা কাজের জন্য মোবাইলের কথা মনে পড়লো। এ রুম ও রুম খোঁজার পর মনে হলো আমি মোবাইলটা কলা ওয়ালার ভ্যানের উপরে রেখে চলে এসেছি।

দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আংকেল এখানে কি একটা মোবাইল রেখে গিয়েছিলাম? উনি সাথেসাথে হাসি দিয়ে আমার হাতে মোবাইলটা দিতে দিতে বললেন, আপনি চলে যাবার পর দুজন কাস্টমার এসেছিল তারা মোবাইলটা দেখতে পেয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করছিল উনি সেটা দেখে ফেলেন। পরে কাস্টমাররা তাকে জিজ্ঞেস করেন এটা কার মোবাইল?

উনার সাথেসাথে আমার কথা মনে হয়। উনি তাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে তার কাছে রেখে দেন আমাকে দেবার উদ্দেশ্যে। উনি চাইলেই মোবাইলটা লুকিয়ে ফেলতে পারতেন এবং আমাকে বলতে পারতেন যে উনি মোবাইল দেখেননি। কিংবা বলতে পারতেন কত কাস্টমার আসে কে নিয়ে গেছে কে জানে! অথচ উনি সেটা না করে মোবাইলটা কাস্টমারদের কাছ থেকে নিয়ে তার সামনেই রেখে দিয়েছিলেন।

সত্যি বলতে কি সৎ মানুষের কোনো জাত হয় না। সৎ হতে হলে যেকোনো জায়গায় অবস্থান করেই সৎ হওয়া যায়, এর জন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক জ্ঞানও অর্জন করতে হয় না কিংবা কোটি টাকার মালিকও হতে হয় না।শুধুমাত্র ভেতরের মানুষটাকে জাগ্রত করতে পারলেই হওয়া যায় এই বিশেষ গুণের অধিকারী।পরিশেষে ভালো থাকুক পৃথিবীর ভালো মানুষ গুলো যারা সবসময় অন্যদের ভালো রাখার কারণ হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×